
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার অনুপস্থিতির কারণে সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে আর ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আজ শুক্রবার (২৩ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার কোনো সম্ভাবনা নেই। সে কারণে আগের দেওয়া ৩ নম্বর সতর্কসংকেত নামিয়ে নিতে বলা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে ওই চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদপ্তর।

চাঁদ দেখা সাপেক্ষে ২০ মার্চ, শুক্রবার অথবা পরদিন শনিবার বাংলাদেশে উদ্যাপিত হবে ঈদুল ফিতর। বাংলা বর্ষপঞ্জিতে ৬ কিংবা ৭ চৈত্র হতে পারে ঈদ। চৈত্র মাসটি পুরোপুরি ঝড়বৃষ্টির মৌসুম।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ বেলা ১টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সে জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত...
৭ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এই পূর্বাভাসে বলা হয়, এ সব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে হবে।
১ দিন আগে
রাতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে নামতে পারে বৃষ্টি। সকাল থেকে এমন পূর্বাভাস থাকলেও সেই সম্ভাবনা এখনো কাটেনি। তবে শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে হতে পারে বজ্রপাত আর এই সময়ে কমতে পারে তাপমাত্রা। এ ছাড়াও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় অস্থায়ীভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে...
২ দিন আগে