অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এরই মধ্যে এর প্রভাবে সেন্টমার্টিনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। তবে থেমে থেমে।
সেন্টমার্টিনের স্থায়ী বাসিন্দা সাবেক ইউপি সদস্য নজির আহমেদ বলেন, ‘সেন্টমার্টিন এখন পর্যন্ত শান্ত আছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তবে মাঝে মাঝে, খুবই হালকা। বাতাস নেই।’
ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আঘাত হানার কোনো লক্ষণ দেখছেন কি না জানতে চাইলে নজির আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত এমন কিছুই আমরা দেখতে পাচ্ছি না।’
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান রাত ৩টা ২৫ মিনিটে আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে এখনো বাতাস শুরু হয়নি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আছে। এখন পর্যন্ত নিরাপদে আছে সবাই।’
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, এরই মধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলে ঘূর্ণিঝড় মোখার প্রভাব শুরু হয়েছে। রোববার (১৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে ঝড়টি কক্সবাজার–উত্তর এবং মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।

মুদিদোকান, কাঁচাবাজার, মাছের আড়ত ও ফলের দোকানে পলিথিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
৫ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় জীববৈচিত্র্যবিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণে উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, অগ্রাধিকার ও সুপারিশ অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন সংলাপের অংশগ্রহণকারীরা...
১৭ ঘণ্টা আগে
পূর্বাভাস অনুযায়ী, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
১ দিন আগে