
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানা যায়, আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া বুলেটিনে আরও বলা হয়েছে, এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এদিকে গতকাল শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও কক্সবাজারে টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় যা ছিল ৩১ দশমিক ৫। অন্যদিকে আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১৭ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আগের দিনের চেয়ে আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা কমেছে। গতকাল সোমবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২। যা আজ সকালে ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
১ দিন আগে
আজ সোমবার ভোরের আলো ফোটার পরপরই রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন দেখা গিয়েছিল। এর সঙ্গে ছিল হালকা কুয়াশা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের ৮টি বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
২ দিন আগে
ফাগুন মাসের বিদায় বেলায় ঝড়-বৃষ্টির বার্তা দিচ্ছে প্রকৃতি। আজ সোমবার দেশের দুপুরের মধ্যে তিনটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতি ৬০ পর্যন্ত হতে পারে।
২ দিন আগে