Ajker Patrika

রাজধানীতে সকালবেলায় হালকা কুয়াশা, দুদিনের মধ্যে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু

আজকের পত্রিকা ডেস্ক­
রাজধানীতে সকালবেলায় হালকা কুয়াশা, দুদিনের মধ্যে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু
ফাইল ছবি

ভোরবেলা উঠেই অনেকেই ঘরের বাইরে এসে কিছুটা অবাক হয়েছেন। আকাশে সূর্যের তেজ নেই। মিষ্টি বাতাস, আর হালকা কুয়াশা। সব মিলিয়ে ২১ আশ্বিনের আজকের সকালে প্রকৃতিতে যেন লেগেছিল পুরোপুরি হেমন্তের ছোঁয়া।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর বিদায়ের সঙ্গে সঙ্গে সামনের দিনগুলোতে সারা দেশে বৃষ্টিপাত কমে আসবে। কমতে থাকবে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল সন্ধ্যায় আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ মঙ্গলবার রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকাল ৭টায় পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়াও শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

এদিকে রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে সামান্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত