সারা দেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তর জারি করেছে ‘হিট অ্যালার্ট’। আজ ‘হিট অ্যালার্ট’ বা প্রচণ্ড তাপপ্রবাহের সময় আরও ৭২ ঘণ্টা বাড়িয়ে সতর্কবার্তা দিয়েছে অধিদপ্তর। আগামী তিন দিন ‘হিট অ্যালার্ট’ জারি থাকবে। রোববার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আজ রোববার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
রোববার তাপপ্রবাহের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (২৮ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা (তিন দিন) অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।
গত কিছুদিন ধরে দেশের ওপর দিয়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ৩১ মার্চ থেকে টানা বইছে এই তাপপ্রবাহ। আগামী মাসের (মে) প্রথম সপ্তাহে বৃষ্টি বেড়ে তাপপ্রবাহের আওতা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার ঢাকায় দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন দেখা যাবে না। এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সরকারিভাবে নির্ধারণের জন্য বাংলাদেশ জরিপ অধিদপ্তরের একটি অভিজ্ঞ জরিপ দল মাঠে নামছে। দলটি ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় অবস্থিত পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ণয় করবে।
১৫ ঘণ্টা আগে
চলতি মাসজুড়ে দেশে একাধিক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গ্রীষ্ম শুরু হতে সপ্তাহের বেশি সময় বাকি, এরই মধ্যে চৈত্রের শেষভাগেই তীব্র গরমে অস্বস্তি নেমেছে জনজীবনে। আগামী দিনগুলোতে আরও তীব্র উত্তাপের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা...
১ দিন আগে
আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
১ দিন আগে