Ajker Patrika

সকালবেলায় কুয়াশায় ঢাকা রাজধানী, কমবে কি তাপমাত্রা

আজকের পত্রিকা ডেস্ক­
সকালবেলায় কুয়াশায় ঢাকা রাজধানী, কমবে কি তাপমাত্রা
মঙ্গলবার সকাল বেলা হাতিরঝিলসহ রাজধানী ঢাকার আকাশ ছিল হালকা কুয়াশাচ্ছন্ন। ছবি: কমল জোহা খান

কার্তিক বিদায় নিয়ে এখন চলছে অগ্রহায়ণ মাস। দেশের অন্যান্য অঞ্চলে শীতের দেখা কিছুটা মিললেও রাজধানী ঢাকায় তেমনটি ছিল না। তবে আজ মঙ্গলবার সকাল বেলা ঢাকার আকাশ ছিল হালকা কুয়াশাচ্ছন্ন। এর মধ্যে যেসব এলাকায় গাছপালা বেশি সেসব এলাকায় কুয়াশার ঘনত্ব বেশি ছিল। ভোরবেলা হাতিরঝিলসহ অনেক এলাকায় সে জন্য যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এ ছাড়া রাজধানী ঢাকায় আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৫ মিনিটে।

মঙ্গলবার ভোরবেলায় দেশের বিভিন্ন অঞ্চলে পড়েছে ঘনকুয়াশা। ছবিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মিলন শেখ
মঙ্গলবার ভোরবেলায় দেশের বিভিন্ন অঞ্চলে পড়েছে ঘনকুয়াশা। ছবিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মিলন শেখ

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত