
আগামীকাল থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’-এর প্রচার। যৌথ পরিবারের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা আর টানাপোড়েনের গল্প নিয়ে ধারাবাহিকটি পরিচালনা করেছেন শামীম জামান।
এক পাতিলের সংসার নাটকের গল্পে দেখা যাবে—বাড়ির কর্তা দাদা, সে চায় না কোনো অবস্থাতেই তার যৌথ পরিবারটা ভেঙে যাক। এই পরিবারে চাচা, চাচি, চাচাতো ভাই-বোন সবাই আছে। কিন্তু এই সংসার ভাঙার জন্য বাড়ির মেজো ছেলে প্রথম থেকেই চেষ্টা করতে থাকে। সে এই পরিবার ছেড়ে চলে যেতে চায়। দাদা এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। এখান থেকেই নাটকের মূল দ্বন্দ্ব শুরু হয়।
এ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালাহউদ্দিন লাভলু, আহসানুল হক মিনু, শামীম জামান, আ খ ম হাসান, আমিনা লাবিন, রোবেনা রেজা জুঁই, ফারজানা আহসান মিহি, আলিফ চৌধুরী, শেলী আহসান, সূচনা শিকদার, জয়রাজ, রিপা রঞ্জনা, এম এ সালাম প্রমুখ।
নতুন ধারাবাহিকটি নিয়ে নির্মাতা ও অভিনেতা শামীম জামান বলেন, ‘এক পাতিলের সংসারে মূলত যৌথ পরিবারের সুখ-দুঃখের গল্প দেখা যাবে। বাড়ির কর্তা চায়, সবাই একসঙ্গে মিলেমিশে থাকুক। তবে পরিবারের এক সদস্য যখন বাড়ি ছাড়তে চায়, তখন থেকে ঘটতে থাকে নানা ঘটনা। পারিবারিক আবহের পাশাপাশি নাটকে থাকছে চিরচেনা সামাজিক দ্বন্দ্ব ও প্রেমের গল্প। আশা করছি দর্শকের ভালো লাগবে।’
নির্মাতা জানান, প্রাথমিকভাবে ১০৪ পর্বের পরিকল্পনা করা হয়েছে। দর্শকের সাড়া পেলে পর্ব আরও বাড়ানোর চিন্তা আছে তাঁদের। ধারাবাহিকটি লিখেছেন আহমেদ শাহাবুদ্দীন, প্রযোজনা করছেন অনন্য ইমন। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এক পাতিলের সংসার।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৮ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৮ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৯ ঘণ্টা আগে