অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা শাহীন মাহফুজা হক। আজ বুধবার রাজধানীর একটি হাসপাতালে অভিনেত্রীর মায়ের হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের জন্য দোয়া চেয়েছেন তিশা। আর সন্তান হিসেবে প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময়ের অনুভূতি তুলে ধরেছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন তিশা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতি অপারেশনের আগে আমার মা আমাদেরকে বলে, ‘‘আমার চোখের দুই মণি (ইনায়া এবং ইলহাম) দুজনকে তোমরা দেখে রেখো।” আর আমরা হাসিমুখে বলি, “আম্মু এই অপারেশনের পরে তুমি আমাদের চাইতেও স্ট্রং হয়ে যাবে ইনশা আল্লাহ। তখন তুমি তোমার দুই নাতনির বিয়ে খাইতে পারবা।”
মায়ের অপারেশন নিয়ে তিশা এরপর লিখেছেন, ‘ডিসেম্বরের ২২ তারিখে আম্মুর বাইপাস হয়েছিল। এক বছর যেতে না হতে মেতে আজ আম্মুর আরেকটা অপারেশন হচ্ছে (হাঁটুতে অস্ত্রোপচার)। প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময় হাতটা কেঁপে ওঠে।’
সবার কাছে দোয়া চেয়ে নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। পৃথিবীর সব মায়েরা সুস্থ থাকুক। আমিন!’
বর্তমানে স্বামী মোস্তফা সরয়ার ফারুকী, মেয়ে ইলহাম ও সংসার নিয়ে বেশ সুখেই দিন পার করেছেন তিশা। শিগগিরই নতুন ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে। এটি নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন ফারুকী।

গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
৫ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
৫ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
১৪ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
১৬ ঘণ্টা আগে