
ইউটিউবে প্রকাশের পর নাটকের ছোট ছোট ক্লিপ ফেসবুকে প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান। এ ছাড়া নাটকের বিভিন্ন দৃশ্যের ছবি শেয়ার করে তাতে নানা কথা লিখে দর্শকের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করা হয়। তা নিয়েই আপত্তি জানিয়েছেন নাটকের অভিনয়শিল্পী জান্নাতুল সুমাইয়া হিমি।
সম্প্রতি লেজার ভিশনের ফেসবুক পেজে জান্নাতুল সুমাইয়া হিমির ছবি ব্যবহার করে বানানো হয়েছে একটি ফটো কার্ড। অভিনেত্রীর অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করা হয়েছে।
গত রোববার রাতে লেজার ভিশনকে উদ্দেশ করে ফেসবুকে হিমি লেখেন, ‘আপনাদের ভিউ/ ডলারের দরকার হলে ভালো নাটক বানান। নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে কুরুচিপূর্ণ মনগড়া জোকস লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে। আমি কোনো নাটকে এ ধরনের ডায়ালগ বলিনি। আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে। একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।’
হিমির এ পোস্ট শেয়ার করে লেজার ভিশনের দৃষ্টি আকর্ষণ করেন অভিনেতা নিলয় আলমগীর। পরে সেই পোস্ট ডিলিট করে ফেসবুকে দুঃখ প্রকাশ করে লেজার ভিশন জানায়, ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।
জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীরকে ট্যাগ করে লেজার ভিশনের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘আমরা লেজার ভিশন সব সময়ই পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি। সকল শিল্পী কলাকুশলীকে আমরা সম্মানের চোখে দেখি। সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী হিমি আপনি আমাদের অনিচ্ছাকৃত এ ভুলের কারণে যদি দুঃখ পেয়ে থাকেন, তাতে আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের ভুল আর কখনো হবে না।’

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
৫ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
৫ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
৫ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
৫ ঘণ্টা আগে