বিয়ে করেছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। বরের নাম আরিফ হক। দুই পরিবারের সম্মতিতে পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে দু’জনের বিয়ে। বিয়ের খবরটি নিশ্চিত করেছেন মৌ নিজেই। এ বিষয়ে অভিনেত্রী জানান, আরিফ তাঁকে পছন্দ করতেন।
একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শিগগিরই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।
মৌয়ের উপস্থাপনা ও ব্যক্তিত্ব দেখেই আরিফ প্রেমে পড়েন। কিন্তু ভালোবাসার বার্তাটি পৌঁছাতে পারছিলেন না মৌয়ের কাছে। মৌ জানিয়েছেন, আরিফ বুয়েটে পড়তেন, সেই সুবাদে খুলনার কুয়েটে পড়া মৌয়ের এক কাজিনের সঙ্গে পরিচয় ছিল। তাঁর মাধ্যমেই মৌ জানতে পারেন, আরিফ তাঁকে পছন্দ করেন।
গত বছর নিজেদের মধ্যে প্রথম কথা হয় মৌ ও আরিফের। আরিফ এক পর্যায়ে মৌয়ের পরিবারের সঙ্গে কথা বললে, ১০ দিনের সময় চেয়ে নেন মৌ। সাত দিন ভেবেচিন্তে বিয়েতে মত দেন।
মৌয়ের বর আরিফ হক বুয়েটে পড়াশোনা করেছেন। এখন তিনি শিখো টেকনোলজিসের হেড অব অ্যাডমিশনসের দায়িত্বে আছেন। এ ছাড়া, তিনি বাংলাদেশ বিজ্ঞান পরিষদের সভাপতি।

বলিউডের কালজয়ী চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ (২০০৯)-এর জনপ্রিয় চরিত্র ‘ফুংসুখ ওয়াংডু’ (র্যাঞ্চো) লাদাখের বিখ্যাত শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের জীবন অবলম্বনে তৈরি—দীর্ঘদিন ধরে চলে আসা এই বহুল প্রচলিত ধারণাটিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন অভিনেতা আমির খান।
১১ ঘণ্টা আগে
গত মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হয়ে গেল ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বার্ষিক সভা। চলমান পরিস্থিতি ও শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে সভায় শঙ্কা প্রকাশ করেছেন অভিনয়শিল্পীরা। তাঁদের দাবি, দেশে টিভি চ্যানেল বাড়লেও কমেছে শিল্পের গুরুত্ব।
১৮ ঘণ্টা আগে
১৮ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠান। তবে দেশের বন্যা পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয় সেই অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ২৪ জুলাই বসবে বিশেষ এই আসর।
১৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে