
ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহাকে নিয়ে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বানাচ্ছেন ‘সহযাত্রী’। এতে দম্পতির ভূমিকায় দেখা যাবে জোভান ও নিহাকে। তাদের দাম্পত্যের নানা টানাপোড়েনের গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমার কাহিনি।
সহযাত্রী রচনা করেছেন জোবায়েদ আহসান। গল্প ও পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সহযাত্রীর গল্প প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, ‘স্বামী ও স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক। সংসারে তাদের একে অপরের প্রতি ভালোবাসা, মর্যাদা ও মায়া-মমতায় সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে। কিন্তু এসব অনুভূতি অনেক সংসারেই দেখা যায় না। ফলে সম্পর্কে এসব বিষয় আছে নাকি নেই, সেই ভাবনা স্বামী ও স্ত্রীকে কোথায় ঠেলে দিতে পারে, এই ইউটিউব ফিল্মে সেটাই দেখানোর চেষ্টা করেছি। তবে বিরহের আবহে নয়, দর্শকেরা বরং বিদ্রূপাত্মক ঢং খুঁজে পাবেন গল্পে।’
২২ থেকে ২৭ আগস্ট পর্যন্ত সহযাত্রীর শুটিং হয়েছে ঢাকার ফার্মগেট, উত্তরা ও সাভারে। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, এম এন ইউ রাজু, তাবাসসুম ছোঁয়া, তানজিম হাসান অনিক, ডিকন নূর, এস এম আশরাফুল আলম সোহাগ প্রমুখ।

সহযাত্রীতে রয়েছে একটি মৌলিক গান। ‘আঘাত’ শিরোনামের গানটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। লুৎফর হাসানের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল। আগামী সেপ্টেম্বরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সহযাত্রী।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে