প্রথম সিজন প্রচারের পর তুমুল জনপ্রিয়তা পায় ‘কারাগার’। সেই থেকে হইচইয়ের এই সিরিজটির দ্বিতীয় সিজনের অপেক্ষায় দর্শক। নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী ওয়েব সিরিজটির প্রতি পরতে রহস্য বুনে গেছেন। নির্মাতা কীভাবে খুলবে সব রহস্যের গিঁট, সেটি দেখার জন্যই দর্শকের আগ্রহ আকাশছোঁয়া।
সিরিজের দ্বিতীয় পার্ট মুক্তি পাওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছে ২২ ডিসেম্বর। বিশ্বকাপ ফুটবলের কারণেই এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজের মূল অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি নিজেও এমন সিদ্ধান্তে খুশি হতে পারছেন না। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।’ চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহ প্রমুখ।
প্রথম সিজনের শুরুতে চঞ্চল চৌধুরীকে পাওয়া যায় কারাগারের একটি পরিত্যক্ত সেলে। সে কীভাবে সেখানে এল, তা নিয়ে দর্শকের ছিল কৌতূহল। পুরো সিজনে একটি কথাও বলতে শোনা যায়নি তাকে। যতটুকু বাক্যালাপ হয়েছে, সবই ইশারায়। সবাই ধরে নিয়েছিল, লোকটি কথা বলতে পারে না। ইশারায় যতটুকু বলে, যাকে নিয়ে বলে সেটা আবার বাস্তবে মিলে যায়। তবে প্রথম সিজনের শেষ দৃশ্যে মুখ খোলে চঞ্চল অভিনীত চরিত্রটি।
দ্বিতীয় সিজনে টুইস্ট আছে আরও। পোস্টারে দেখা গেছে দুজন চঞ্চল মুখোমুখি দাঁড়িয়ে। ধারণা করা হচ্ছে দ্বৈত চরিত্রে দেখা যাবে চঞ্চলকে।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলসংকট। তাই সিনেমা মুক্তির সময় বিপাকে পড়েন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। বিকল্প হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী চালুর জোর দাবি জানিয়ে আসছেন নির্মাতারা। অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী।
১০ মিনিট আগে
ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন না অভিনেত্রী সামিরা খান মাহি। সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেছেন। সাজ্জাদ সুমন পরিচালিত এই ধারাবাহিকে মাহিকে দেখা গেছে স্বল্প সময়ের জন্য। ধারাবাহিকটির প্রথম দিকের কিছু পর্বে অভিনয় করেন তিনি। এবার দুই মিনি সিরিজে অভিনয় করলেন মাহি।
২৫ মিনিট আগে
সিরিজ কিংবা সিনেমা—দুই মাধ্যমেই সায়নী গুপ্তর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার এই বাঙালি অভিনেত্রী যাত্রা শুরু করেছেন হলিউড সিনেমায়। ‘আর্য্য’ নামের সিনেমাটির পরিচালক নীল টুলি। আর্য্য সিনহা নামের এক পিয়ানো শিক্ষিকাকে কেন্দ্র করে সাজানো হয়েছে চিত্রনাট্য। এই চরিত্রে অভিনয় করবেন সায়নী।
৪৪ মিনিট আগে
২০১৯ সালে প্রকাশিত ফাহমিদা নবীর গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘চোখের কার্নিশে’। ওয়ালিদ আহমেদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন সজীব দাস। তাঁর সুর ও সংগীতায়োজনে ফাহমিদা নবীর গাওয়া প্রকাশিত গানের সংখ্যা ২০টি।
১ ঘণ্টা আগে