অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
কয়েক দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সোমবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
গতকাল নির্মাতা শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’র শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। তাঁর অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে শুটিং। এ বিষয়ে জানতে শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চার দিন শুটিং শেষে আমরা দেশে ফিরি। আজ মঙ্গলবার থেকে আবারও ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সোমবার রাতে আফজাল ভাই ফোন করে জানান, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই হাসপাতালে যাচ্ছেন। পরে জানলাম, হাসপাতালে তিনি হার্ট অ্যাটাক করেছেন। এখন তিনি সিসিইউতে আছেন। তিনি সুস্থ হলে আমরা শুটিংয়ে ফিরব।’
আফজাল হোসেনের বন্ধু অভিনেতা মাসুম বাশার বলেন, ‘আফজাল কয়েক দিন ধরেই অসুস্থ ছিল। সোমবার রাতে শরীরটা বেশি খারাপ হয়ে যায়। হাসপাতালে গেলে সেখানে হার্ট অ্যাটাক করেছে শুনলাম। খুব মন খারাপ হয়ে গেল খবরটা শুনে।’
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেছেন, ‘আফজাল ভাই অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালের সিসিইউতে আছেন। আমরা দ্রুত তাঁর সুস্থতা কামনা করছি।’
টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও আফজাল হোসেনের অভিনয়জীবনের শুরু মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি। সত্তরের দশকের শেষ দিকে টেলিভিশন জগতে প্রবেশ করেন তিনি। আশির দশকে হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম।
বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর রুচিবোধ, পোশাকের স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গি—সবই অনুকরণীয় নবীনদের কাছে। আজও তরুণদের ফ্যাশন আইকন হিসেবে অনুসরণীয় রয়েছেন আফজাল হোসেন।

শুটিং শেষে গত বছর আনুষ্ঠানিক ঘোষণা এসেছিল তারকাবহুল ‘আন্ধার’ সিনেমার। জানানো হয়েছিল ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। এরপর আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে আন্ধারের চিত্রনাট্যকার ও সহপ্রযোজক শাকিব চৌধুরী জানালেন, এ বছরের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আন্ধার।
১ দিন আগে
আবারও অসুস্থ হয়ে পড়েছেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে তাঁর চিকিৎসা। শিল্পীর স্ত্রী মেরী মনোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
১ দিন আগে
২৩ জুন ১৭৫৭, পলাশীর আমবাগানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ‘পরাজিত’ হয় নবাব সিরাজউদ্দৌলার বাহিনী, অস্তমিত হয় বাংলার স্বাধীন সূর্য, বাংলার ললাটে যুক্ত হয় দুই শতকের পরাধীনতার শিকল আর পুরো ভারতবর্ষ পরিণত হয় পৃথিবীর অন্যতম উপনিবেশে, বদলে যায় পৃথিবীর মানচিত্র।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে