পরিচালনায় নাম লেখাচ্ছেন চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান। ‘পরান পাখি রে’ নামের একটি নাটক পরিচালনা করবেন তিনি। নাটকের মূল চরিত্রে অভিনয়ও করবেন তিনি।
শুধু তা-ই নয়, এই নাটকে প্রথমবারের মতো একটি গান লিখেছেন, এমনকি সুরও করেছেন তিনি। ইতিমধ্যেই গানটির রেকর্ডিং হয়েছে। গান গেয়েছেন আলী মুস্তাফা। গানটি নাটকের অংশ হিসেবেই চিত্রায়ণ হবে বলে জানিয়েছেন অমিত হাসান।
তবে এখনো নাটকের অন্য অভিনয়শিল্পীদের তালিকা চূড়ান্ত করতে পারেননি নির্মাতা। সপ্তাহ খানেকের মধ্যেই অভিনেতা-অভিনেত্রীদের তালিকা চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন তিনি। আর শুটিং শুরু করবেন আগামী মাসে।
অভিনেতা অমিত হাসান ভবিষ্যতে ছবি পরিচালনা করতে চান। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেই প্রস্তুতি হিসেবেই পরীক্ষামূলকভাবে নাটক পরিচালনা করছেন।
এ প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘আমি মূলত চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রই আমার মূল টার্গেট। এরই মাঝে আমি চলচ্চিত্র প্রযোজনা করেছি। ইচ্ছা আছে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনার। সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করছি। তাই পরীক্ষামূলকভাবে এই নাটক বানানো। দর্শক পছন্দ করলে নাটকেও নিয়মিত হতে পারি।’
নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক অমিত হাসান। খল চরিত্রেও তাঁর অভিনয় প্রশংসিত। মুক্তির অপেক্ষায় আছে অমিত হাসান অভিনীত ‘বিক্ষোভ’ ও ‘বিদ্রোহী’ নামের দুটি ছবি।
১৯৮৬ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আসেন অমিত হাসান। তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছটকু আহমেদের ‘চেতনা’ মুক্তি পায় ১৯৯০ সালে। এ পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে।
৭ ঘণ্টা আগে
গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১৭ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১৮ ঘণ্টা আগে