জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খানের বিপরীতে অভিনয় করবেন পরীমণি। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ তারিক আনামের নাম যুক্ত হলো। পরিচালক জানিয়েছেন, পরীমনির স্বামীর চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে।
চয়নিকা বলেন, ‘নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত–সবখানেই একজন করে পুরুষ মার্ডারার পাওয়া যাবে। যারা সম্পর্ক খুন করে। এমন একটি চরিত্রের জন্য আমার তারিক আনাম খান ছাড়া আর কারও কথা মাথায় আসেনি।’
পরীমণি ও তারিক আনাম খানের বয়সের পার্থক্য এই গল্পে কী সুবিধা দেবে জানতে চাইলে চয়নিকা বলেন, ‘মার্ডারার বোঝাতে আমার এমন একটি গম্ভীর, দেখে ভয় করে ধরনের চরিত্র প্রয়োজন ছিল। এখানে বয়সের পার্থক্য অন্যতম প্রধান বিষয় ও গুরুত্বপূর্ণ নিয়ামক।’
চয়নিকা বলেন, ‘তারিক ভাইয়ের সঙ্গে আগেও কাজ হয়েছে। আমরা বহুদিনের পরিচিত। এখানে পরীর চরিত্রের নাম অর্পিতা। তাঁর স্বামী হিসেবে দেখা যাবে। উনার নাম জসিম। এই চরিত্রটি নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। কারণ, চলচ্চিত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জসিম বনেদি পরিবারের মানুষ, ব্যবসায়ী। চরিত্রটিতে তারিক ভাইকে পেয়ে খুবই ভালো লাগছে।’
তারিক আনাম খানকে এর আগেও এমন ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। অনন্য মামুনের ‘মেকআপ’ ও ‘আবার বসন্ত’ ছবিতে এ প্রজন্মের নায়িকাদের বিপরীতে ছিলেন তিনি। ‘আবার বসন্ত’-তে অর্চিতা স্পর্শিয়ার নায়ক ছিলেন তারিক। ছবিটির জন্য গত বছরের শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কারও পান তিনি।
পরিচালক চয়নিকা জানান, পরীমণির চরিত্র অর্পিতা একটি বনেদি হিন্দু পরিবারের বউ। স্বামী জসিম ব্যবসায়ী। তাদের ভালোবাসার মধ্যে একটা মার্ডার রহস্য যুক্ত হয়ে যাবে। মার্ডার মানেই যে দৌড়ে মারপিট করে খুন, তা নয়। যদি মিডল ক্লাস জীবনে একটি খুন ঢুকে যায়, তাহলে জীবনটা কেমন হয়ে যায় সেটাও উঠে আসবে।
সব ঠিক থাকলে চলতি মাসের শেষে ঢাকার বাইরে শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং। ‘অন্তরাল’ ওয়েব ফিল্মটি কোন ওয়েব প্ল্যাটফর্মে প্রকাশ পাবে তা এখনো জানাননি পরিচালক।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৫ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৫ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৬ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৬ ঘণ্টা আগে