দক্ষিণের বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে বিজয় থালাপতি ও রাশমিকা মান্দানা অভিনীত চলচ্চিত্রটি। মুক্তির মাত্র চার দিনে বিশ্বব্যাপী শত কোটি রুপির বেশি আয় করে রেকর্ড গড়ল চলচ্চিত্রটি। চলচ্চিত্র বিশ্লেষক রমেশ বালার বরাত দিয়ে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘ভারিসু’ আয় করেছে ৪৬ দশমিক ৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ দশমিক ৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি। বিশ্বব্যাপী যার মোট আয় দাঁড়িয়েছে ১০৭ কোটি ৭৫ লাখ রুপি।
বিশ্বব্যাপী ৩ হাজার প্রেক্ষাগৃহে প্রদর্শিত এই সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ২৬০ কোটি রুপি। মুক্তির আগেই সিনেমাটি ১০০ কোটি রুপি আয় করেছিল।
রমেশ বালার মতে চলচ্চিত্রটি পারিবারিক দর্শকদের আগ্রহের কেন্দ্রতে পরিণত হয়েছে। তাই এর আয় আগামী সপ্তাহে আরও বাড়বে।
ভারিসু পরিচালনা করেছেন পরিচালক ভাসে পাতিপত্র। এতে পার্শ্ব চরিত্রে দেখা গেছে প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শ্যাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে। শ্রী ভুবনেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল কাজু।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে