
দক্ষিণ ভারতীয় সিনেমা এ বছর আরও শক্তিশালী হয়ে ধরা দিয়েছে। সাধারণত দক্ষিণি সিনেমা মানেই ধরা হয় বড় স্কেলের নির্মাণ, লার্জার দ্যান লাইফ গল্প, তারকার জয়গান। কিন্তু এসবের পাশাপাশি এবার দক্ষিণে গল্পের বৈচিত্র্য লক্ষ করা গেছে। অনেক ছোট বাজেটের সিনেমা আলোচনা তৈরি করেছে, বক্স অফিসে পেয়েছে ব্যাপক সাফল্য। সেসব সিনেমা শুধু প্যান-ইন্ডিয়া স্তরে নয়, আন্তর্জাতিক বাজারেও যথেষ্ট মনোযোগ কেড়েছে।
পৌরাণিক গল্পের সঙ্গে আধুনিক জীবনযাপন মিলিয়ে একাধিক সিনেমা তৈরি হয়েছে, কম বাজেটের সিনেমা বক্স অফিস কাঁপিয়েছে, অনেক সুপারস্টারকেও হোঁচট খেতে হয়েছে, উঠে এসেছে নতুন মুখ—সব মিলিয়ে দক্ষিণি ইন্ডাস্ট্রির ভিন্ন পথের যাত্রা শুরু হয়েছে এ বছর। লোককাহিনি থেকে কোর্টরুম ড্রামা, কলেজের প্রেম থেকে অপরাধ চক্র, ভক্তিমূলক মহাকাব্য থেকে ছোট ছোট গ্রামীণ প্রেমের গল্প—২০২৫ সালে সব ঘরানার সিনেমা উপহার দিয়েছে দক্ষিণি ইন্ডাস্ট্রি।
দক্ষিণে এ বছর সর্বোচ্চ ব্যবসা করেছে কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’। ঋষভ শেঠি পরিচালিত সিনেমাটি তৈরি হয়েছিল ১৩০ কোটি রুপিতে, বিশ্বব্যাপী আয় করেছে সাড়ে ৮০০ কোটির বেশি। ব্যবসার অঙ্কে পৌরাণিক গল্পের এ সিনেমার পর দ্বিতীয় অবস্থানে আছে রজনীকান্তের ‘কুলি’। সাড়ে ৬০০ কোটির বেশি আয় করেছে লোকেশ কানাগরাজ পরিচালিত সিনেমাটি। এর পর সাফল্যের অঙ্কে যেসব সিনেমার নাম আসবে, সেগুলো সবই কম বাজেটে তৈরি।
মালয়ালম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় চমকটা দিয়েছে দুলকার সালমান প্রযোজিত ‘লোকাহ চ্যাপ্টার ওয়ান: চন্দ্রা’। মাত্র ৪০ কোটিতে নির্মিত লোককাহিনিনির্ভর সিনেমা আয় করেছে ৩০০ কোটির বেশি। মালয়ালম ইন্ডাস্ট্রিতে এটিই প্রথম এত বড় সাফল্য পেল। কন্নড় ইন্ডাস্ট্রির ‘সু ফ্রম সো’র কথাও বলতে হবে। স্থানীয় লোককাহিনি অবলম্বনে মাত্র সাড়ে ৫ কোটিতে তৈরি সিনেমাটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, বিশ্বজুড়ে আয় করেছে ১৫০ কোটির বেশি।
এ ছাড়া মোহনলাল অভিনীত মালয়ালম ইন্ডাস্ট্রির ‘থুডারাম’, ‘রন্থ’, ‘পোনমান’, তামিল ভাষার ‘ড্রাগন’, ‘ট্যুরিস্ট ফ্যামিলি’, তেলুগু ভাষার ‘কোর্ট: স্টেট ভার্সেস নোবডি’ সিনেমাগুলোর সাফল্য প্রমাণ করেছে, গল্প ভালো হলে ছোট বাজেটের সিনেমাও বড় সাফল্য পেতে পারে।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে