দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রত্যাবর্তনের পরই তিনি করেছেন বাজিমাত। এরপর থেকেই বলিউড বাদশাহর পরবর্তী সিনেমা ‘জওয়ান’ নিয়ে দর্শকদের মনে আগ্রহের শেষ নেই। শাহরুখের প্রথম প্যান-ইন্ডিয়ান তথা সর্বভারতীয় সিনেমা ‘জওয়ান’ এর মুক্তির কথা ছিল আগামী ২ জুন। তবে নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না ‘জওয়ান’, গতকাল শনিবার শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান আরও চার মাস অপেক্ষা করতে হবে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
কয়েক দিন আগেই শোনা গিয়েছিল সিনেমার ট্রেলার তৈরি এবং নির্ধারিত দিনেই আগামী সিনেমাটি মুক্তির জন্য তৈরি রয়েছে। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে শাহরুখ খানের নির্দেশেই পিছিয়েছে সিনেমা মুক্তির তারিখ। প্রচারণা আর মার্কেটিং-এর জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন, বলে মনে করেছেন শাহরুখ।
গত সপ্তাহে শোনা গিয়েছিল আগামী ২৯ জুন মুক্তি পাবে সিনেমাটি। চার দিনের সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদুল আজহার ছুটির সুবিধা কারণে তখন সিনেমাটির মুক্তির সম্ভাবনা ছিল। কিন্তু সে বিষয়ে তখন কিছু জানাননি শাহরুখ খান ও তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট। অবশেষে গতকাল সব ধোঁয়াশার শেষ করলেন বলিউড বাদশাহ।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন–নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগি বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় ভারতজুড়ে মুক্তি পাবে।

ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
৪ মিনিট আগে
নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১ দিন আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১ দিন আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১ দিন আগে