দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বালাকে আইসিইউতে নেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ভারতের কোচির এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে লিভারে জটিলতার কারণে সোমবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বালার অবস্থা স্থিতিশীল ছিল এবং তাঁকে আরও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। অভিনেতার লিভার প্রতিস্থাপন করা হতে পারে।
গতকাল মঙ্গলবার সকালে অভিনেতার সাবেক স্ত্রী ও গায়িকা অমরুতা সুরেশ এবং তাঁদের মেয়ে অবন্তিকা বালাকে দেখতে গিয়েছিলেন। অভিনেতা বালার ভাই ও জনপ্রিয় তামিল পরিচালক শিব এবং তাঁদের পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে অভিনেতার সঙ্গেই রয়েছেন। বিনোদন জগতের অনেক বিশিষ্ট ব্যক্তিরাও তাঁকে দেখতে আসেন।
মালায়লাম এবং তামিল ইন্ডাস্ট্রির পরিচিত নাম বালা। বালাকে সর্বশেষ মালায়লাম সিনেমা ‘শেফিক্কিন্টে সন্তোষাম’-এ দেখা গিয়েছে। ছবিটি পরিচালনা করেছেন এবং লিখেছেন অনু পান্ডালম। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। তুলেছে। অভিনেতার বালার হাতে ‘বিলাল’ এবং ‘স্থালাম’ নামে দুটি নতুন ছবি রয়েছে।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
৮ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
২০ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
২০ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
২০ ঘণ্টা আগে