চলতি বছরের পুরোটা জুড়েই ছিল দক্ষিণের সিনেমার আধিপত্য। বক্স অফিস ছিল তাদেরই নিয়ন্ত্রণে। ‘পুষ্পা’, ‘কেজিএফ ২ ’, ‘বিক্রম’ ও ‘আরআরআর’-এর সাফল্যের গল্প এখনো থামেনি, এর মধ্যেই কন্নড় ব্লকবাস্টার ছবি ‘কানতারা’ দুই মাস ধরে বক্স অফিসে রাজত্ব করছে।
‘কানতারা’-এর গল্প ও এর ভিজ্যুয়ালের কারণে সারা বিশ্বে এখনো প্রশংসা পেয়েই যাচ্ছে। প্রশংসার পাশাপাশি আয়ের দিক দিয়েও নতুন মাইলফলক তৈরি করেছে ছবিটি। ঋষভ শেঠির ছবিটি সারা বিশ্ব থেকে এখন পর্যন্ত আয় করেছে ৪০০ কোটি রুপিরও বেশি। এবার ‘কানতারা’ দেখে প্রশংসায় ভাসালেন বলিউড হৃতিক রোশন। টুইটারে ‘কানতারা’ ও ঋষভ শেঠির প্রশংসা করেছেন হৃতিক।
এই সিনেমা হৃতিককে শিহরিত করেছে। হৃতিক লেখেন, ‘এই ছবি থেকে অনেক কিছুই শিখেছি। সিনেমা বিষয়ে ঋষভের চিন্তাভাবনা অসাধারণ। তিনি যেমন নির্মাণ করেন, তাঁর অভিনয়ও তেমন দুর্দান্ত, তাঁর গল্প বলার ধরনও অসাধারণ। কানতারার অসাধারণ ক্লাইম্যাক্স আমাকে শিহরিত করেছে। আমি সম্মান জানাচ্ছি, পুরো টিমকে।’
কয়েক দিন আগেই সুপারস্টার রজনীকান্ত কন্নড় ভাষায় নির্মিত চলচ্চিত্রটি দেখে তাঁর মুগ্ধতার কথা জানিয়েছেন। তিনি ঋষভ শেঠির প্রশংসা করেন এবং তাঁকে বাড়িতে নিমন্ত্রণ জানান। এ ছাড়া ‘কানতারা’ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রভাস থেকে শুরু করে ধানুশরা।
উল্লেখ্য, ঋষভ শেঠির পরিচালনায় ‘কানতারা’ গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায়। চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ‘কানতারা’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস।
চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেছেন—প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১০ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে