গত ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রভাস অভিনীত সিনেমা ‘সালার পার্ট ১: সিজফায়ার’। আর তারপর থেকে বক্স অফিসে ঝড় যেন থামছেই না। প্রতিদিনই সিনেমাটি গড়ছে নতুন নতুন রেকর্ড।
বাণিজ্য বিশ্লেষক মনোবল বিজয়বালান এক টুইটে জানিয়েছেন, ‘সালার’ ইতিমধ্যে রজনীকান্তের ‘জেলার’, সহ এসএস রাজামৌলির ‘আরআরআর’ এবং প্রভাসের ‘বাহুবলি ২’ এর সঙ্গে ৬৫০ কোটির ক্লাবে যুক্ত হয়েছে। সর্বশেষ হিসেব অনুযায়ী বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৬৫০ কোটি রুপি পেরিয়েছে।
তাঁর পোস্ট অনুযায়ী, মুক্তির ১৩ তম দিনে বিশ্বব্যাপী বক্স অফিস থেকে প্রভাসের ‘সালার’ আয় করেছে ৬৫০ কোটি রুপির বেশি। ৬৫০ কোটির বেশি আয় করা দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো হলো— ‘সালার পার্ট ১’, ‘বাহুবলি’, ‘জেলার’, ‘কেজিএফ: চ্যাপটার ২’, ‘আরআরআর’, ‘বাহুবলি ২’।
তিনি এদিন একই সঙ্গে আরও জানান, সালার প্রথম দিন ১৭৬ কোটি ৫২ লাখ রুপি, দ্বিতীয় দিনে ১০১ কোটি ৪৯ লাখ, তৃতীয় এবং চতুর্থ দিন ৯৫ কোটি ২৪ লাখ রুপি এবং ৭৬ কোটি ৯১ লাখ রুপি আয় করেছে যথাক্রমে। পঞ্চম দিন ৪০ কোটি ১৭ লাখ, ষষ্ঠ দিনে ৩১ কোটি ৬২ লাখ, সপ্তমদিনে ২০ কোটি ৭৮ লাখ রুপি আয় করেছে। ১৪ কোটি ২১ লাখ রুপি আয় করে অষ্টম দিনে, নবম এবং দশম দিনে যথাক্রমে ২১ কোটি ৪৫ লাখ এবং ২৩ কোটি ০৯ লাখ রুপি আয় করেছে। এগারোতম দিনে ২৫ কোটি ৮১ লাখ এবং বারোতম দিনে ১২ কোটি ১৫ লাখ রুপি আয় করেছে। তেরো নম্বর দিনে এটি আয় করে ১১ কোটি ০৭ লাখ রুপি। ফলে সালার মোট আয় করেছে ৬৫৯ কোটি ৪১ লাখ রুপি।
মনোবল গতকাল বুধবার আরও এক টুইটে জানান, ইতিহাসে সব থেকে বেশি আয় করা তেলুগু সিনেমার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ‘সালার’। এর আগে রয়েছে ‘বাহুবলি ২’ এবং ‘আরআরআর’।
উল্লেখ্য, ‘সালার’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবু, ববি সিনহা, প্রমুখ।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৪ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৫ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে