প্রখ্যাত অভিনেতা কমল হাসানের ‘বিক্রম’ ছবিকে ঘিরে মুক্তির আগে থেকেই উন্মাদনা তৈরি হয়েছিল। অগ্রিম টিকিট বুকিংয়ে সাড়া ফেলে দিয়েছিল এই ছবি। কমল হাসানের ক্যারিয়ারে সর্বোচ্চ মুক্তি-পূর্ব ব্যবসা করেছে ‘বিক্রম’।
বক্স অফিস বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা জানিয়েছেন, অ্যাকশন-থ্রিলার ‘বিক্রম’ মুক্তির আগেই বিশ্বব্যাপী ব্যবসা করেছে ২০০ কোটি রুপির বেশি। লোকেশ কনগরাজ পরিচালিত অ্যাকশনধর্মী এ সিনেমায় কমল হাসানের সঙ্গে অভিনয় করেছেন বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিল।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তারকাবহুল ‘বিক্রম’ সিনেমার বাজেট ১৫০ কোটি রুপি। প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ভাষায় এ সিনেমা মুক্তি পেয়েছে ৩ জুন। মুক্তির পর বক্স অফিসে বেশ দাপট দেখাতে শুরু করেছে ছবিটি। মুক্তির প্রথম দিনেই ৩৩ কোটি টাকার ব্যবসা করেছে ‘বিক্রম’। বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই ছবির ব্যবসা প্রথম সপ্তাহান্তে ৯০ কোটির গণ্ডিতেও পৌঁছতে পারে কেবল ভারতেই।
শিগগিরই দর্শক ঘরে বসেই দেখতে পাবে ‘বিক্রম’। ছবিটির হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম সব ভাষার ডিজিটাল স্ট্রিমিংস্বত্ব কিনে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার। তবে নির্মাতারা এখনো জানাননি, ঠিক কবে ওটিটিতে মুক্তি পাবে কমল হাসানের এই সিনেমা।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে