
‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নয়নতারাকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। আগামীকাল ১৮ নভেম্বর তাঁর ৪০ তম জন্মদিনে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে এটি। কিন্তু মুক্তির ঠিক আগে আগে নয়নতারা এ তথ্যচিত্র নিয়ে অন্যতম জনপ্রিয় তারকা ও প্রযোজক ধানুশের সঙ্গে জড়িয়ে পড়েছেন দ্বন্দ্বে।
ইনস্টাগ্রামে তিন পৃষ্ঠার এক চিঠির মাধ্যমে ধানুশের বিরুদ্ধে ১০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানোর কথা জানালেন নয়নতারা। অন্যদিকে নয়নতারার স্বামী ভিগনেশ শিবান তিন সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ শেয়ার করে লেখেন, ‘১০ কোটি মূল্যের ক্লিপ সবার জন্য ফ্রি।’
এর আগে আইনি নোটিশের পর ধানুশের একটি পুরোনো ভিডিও শেয়ার করেন নয়নতারার স্বামী শিবান। ওই ভিডিওতে ‘কোলাভেরি ডি’ খ্যাত ধানুশ সবাইকে ভালোবাসা এবং ইতিবাচকতা ছড়ানোর আহ্বান জানিয়েছিলেন। শিবান লেখেন, যেসব নির্দোষ ভক্ত এসব বিশ্বাস করেন তাঁদের জন্য, আমি সত্যিই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন মানুষ বদলে যায় এবং অন্যদের সুখে সুখ খুঁজে পায়।
ভিডিওটির সঙ্গে ধানুশের আইনজীবীর নেটফ্লিক্স ইন্ডিয়াকে পাঠানো আইনি নোটিশের ছবিও যুক্ত করেন তিনি। পরে অবশ্য সেই পোস্টটি মুছে ফেলেন।

এই বিতর্কের সূত্রপাত নয়নতারাকে নিয়ে বানানো তথ্যচিত্রে বিজয় সেতুপতি ও নয়নতারা অভিনীত ‘নানুম রাওডি ধান’ চলচ্চিত্রের ক্লিপ ব্যবহার নিয়ে। ধানুশের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেন নয়নতারার স্বামী ভিগনেশ শিবান।
তথ্যচিত্রের ট্রেলারে ওই চলচ্চিত্রের তিন সেকেন্ডের একটি ক্লিপ ব্যবহার করা হয়েছে। যার পরিণামে ধানুশ পাঠিয়েছেন ১০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ।
নয়নতারা জানান, তথ্যচিত্রটিতে ব্যবহারের জন্য ওই ছবির ফুটেজ ও গান ব্যবহারের অনুমতি চেয়েছিলেন ধানুশের কাছে। দুই বছর ধরে চেষ্টা করেও প্রযোজক ধানুশের মন গলেনি।

চিঠিতে নয়নতারা লেখেন, মাত্র তিন সেকেন্ডের ভিডিও, যেটি আমাদের ব্যক্তিগত ডিভাইসে ধারণ করা এবং যে ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রয়েছে, সেটার জন্য ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে আপনি চরম নীচু মানসিকতা দেখিয়েছেন।
ভক্তদের সামনে যে রূপে দেখা যায় তারকা ধানুশকে, তাঁর ও তাঁর স্বামীর সঙ্গেও তেমন ব্যবহার করার আহ্বান জানান নয়নতারা।
অনুমতি না পাওয়ায় নানুম রাওডি ধান সিনেমার অংশবিশেষ বাদ দিয়েই মুক্তি দেওয়া হচ্ছে তথ্যচিত্রটি। ধানুশকে তথ্যচিত্রটি দেখারও আমন্ত্রণ জানিয়েছেন নয়নতারা। এতে ধানুশের মত বদলাবে বলেই বিশ্বাস এই নায়িকার। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি ধানুশ।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
২০ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
২১ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
২১ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে