
দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী অভিনীত মুক্তিপ্রতীক্ষিত তেলুগু চলচ্চিত্র ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’-এর ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল শনিবার। ট্রেলারটি শুরু হয় ড্রাগ মাফিয়া সাম্রাজ্যের পটভূমিতে। সেখানে ভয়ংকর অপরাধী চক্রকে খোঁজে পুলিশ।
ট্রেলারটিতে চিরঞ্জীবী একজন মারমুখী নায়ক হিসেবে দুর্দান্ত এন্ট্রি নেন। প্রায় প্রতিটি দৃশ্যেই ভরপুর অ্যাকশন দেখা যায়। তবে ট্রেলারের শেষে অভিনেতা রবি তেজার প্রবেশের সঙ্গে সঙ্গে ট্রেলারের উত্তেজনা আরও বেড়ে যায়।
ট্রেলারে শ্রুতির সঙ্গে মেগাস্টার চিরঞ্জীবীর রোমান্সের প্রশংসা করছেন সবাই। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে চিরঞ্জীবীর সঙ্গে প্রতিটি দৃশ্যে শ্রুতি হাসানের উপস্থিতি অনেকেই পছন্দ করছেন। ২০ ঘণ্টায় ট্রেলারটি প্রায় ১ কোটিবার দেখা হয়েছে।
অভিনেতা মাস মহারাজা রবি তেজাকে চলচ্চিত্রটিতে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মি–থ্রি মুভি মেকার্সের ব্যানারে নতুন ইয়েরনেনি এবং ওয়াই রবি শংকর চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। চলচ্চিত্রটির সহ-প্রযোজনা করছেন জি কে মোহন। এ ছাড়া চলচ্চিত্রটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ক্যাথরিন ট্রেসা, ববি সিমহা, রাজেন্দ্র প্রসাদ ও ভেনেলা কিশোর।
চলচ্চিত্রটি তেলুগু ও হিন্দি ভাষায় ১৩ জানুয়ারি মুক্তি পাবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কে এস রবীন্দ্র।
২০২৩ সালের প্রথম মাসটিতেই দক্ষিণ ভারতের পাঁচটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। অজিত কুমারের ‘থুনিভু’, থালাপথি বিজয়ের ‘ভারিসু’ এবং বালাকৃষ্ণের ‘ভিরা সিমহা রেড্ডি’, চিরঞ্জীবীর ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ ও অভিনেতা দর্শন থুগুদীপার কন্নড় সিনেমা ‘ক্রান্তি’। পরপর তিন দিনেই মুক্তি পাচ্ছে এর প্রথম চারটি। তামিল ছবি ‘ভারিসু’ এবং ‘থুনিভু’ তেলুগুতে যথাক্রমে ‘ভারাসুডু’ ও ‘থেগিম্পু’ নামে মুক্তি পাচ্ছে।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৪ ঘণ্টা আগে