ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে বছরের প্রথম সিরিজ ‘গুটি’। চরকি অরিজিনাল সিরিজ ‘গুটি’ পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় থেকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের একটি হলে প্রেস শো-য়ের আয়োজন করে চরকি।
‘গুটি’তে অভিনয় করেছেন— আজমেরী হক বাঁধন, শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, মৌসুমী হামিদ, নাসির উদ্দিন খান, আরিয়া আরিত্রা, টুনটুনি সোবহান, আরফান মৃধা শিবলু, মাহমুদুল আলমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তব্য দেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত নিজেদের চ্যালেঞ্জের মুখে ফেলি। গত বছর বলেছিলাম চরকি প্রতি মাসে একটা করে সিনেমা দেবে। এ বছর আমাদের টার্গেট প্রতি মাসে অর্থাৎ ১২ মাসে ১২টি সিরিজ মুক্তি দেওয়ার। দেশে বিদেশে যত বাঙালি মানুষ তাদের জন্য বাংলা কনটেন্টের জন্য চরকি একটা আস্থাস্থল। আমাদের যে স্বপ্ন চরকি বাংলা কনটেন্টের রাজধানী হবে সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’
পরিচালক শঙ্খ বলেন, ‘বাঁধন, নাসির ভাই, জয় ভাই, মৌসুমী সবাই দুর্দান্ত অভিনেতা। বাঁধনের ডেডিকেশনে আমি মুগ্ধ। মাদক পাচারকারী নারীরা যেভাবে শরীরের মধ্যে মাদক নিয়ে পাচার করে বাঁধন সেই পরিস্থিতি বোঝার জন্য নিজের শরীরে মাদক নিয়েছিল। যেটা আপনারা সিরিজ দেখলেই বুঝবেন। এখন একটু অপেক্ষা।’
শেষে মঞ্চে আসেন আজমেরী হক বাঁধন, নাসির উদ্দিন খান, মৌসুমী হামিদসহ অন্যান্য অভিনয়শিল্পীরা। একে একে সবাই নিজেদের অনুভূতি শেয়ার করেন। বাঁধন বলেন, ‘ভেবেই আনন্দ লাগছে আমাদের এত দিন কষ্ট আজ সবাই দেখবে। আমরা সবাই মিলে অনেক কষ্ট করে কাজটা করেছি। আপনারা সিরিজটা দেখেন তারপর অবশ্যই আমাদের জানাবেন কেমন লেগেছে।’

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২০ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
২০ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
২০ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
২১ ঘণ্টা আগে