জি ফাইভে আজ শুক্রবার থেকে প্রচার শুরু হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। ১৯০টি দেশের দর্শক অনলাইনে দেখতে পাচ্ছেন সিরিজটি। বাংলাদেশি দর্শকেরা দেখতে পারবে বিনা মূল্যে। সিরিজটিতে নানাভাবে চমক দেওয়ার চেষ্টা করেছেন নির্মাতা।
-‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ নির্মাণ হয়েছে শ্রমজীবী নারীদের জীবনযুদ্ধ এবং নারী-পুরুষের সম্পর্ক নিয়ে। আট পর্বের ওয়েব সিরিজ এটি।
-কেন্দ্রীয় চরিত্র সাবিলা একজন শ্রমজীবী নারী। নানাজনের কটু কথা এড়িয়ে জীবনযুদ্ধে এগিয়ে যায় সাবিলা। অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।
-মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন তাসনিয়া। সাবিলা চরিত্রের জন্য ফারিণকে বেছে নিয়েছেন প্রযোজক নুসরাত ইমরোজ তিশা ।
-ফারুকীর নির্দেশনায় দ্বিতীয়বারের মতো অভিনয় করলেন আফজাল হোসেন। ফারুকীর তৈরি তৃতীয় ফিকশন ‘ভোকাট্টা’য় অভিনয় করেছিলেন আফজাল। কাঁচা–পাকা চুল–দাড়িতে সম্পূর্ণ নতুনরূপে দেখা যাবে তাঁকে। খায়রুল আলম নামে একজন কবির ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
-অন্যদিকে পার্থ বড়ুয়া ২০ বছর পর লম্বা চুল ছেটে ছোট করেছেন চরিত্রের প্রয়োজনে।
-পরিচালক ফারুকী এই সিরিজে প্রথমবার গান লিখেছেন। গেয়েছেন মাশা ইসলাম।
-চিত্রগ্রহণে ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান চিত্রগ্রাহক অ্যালেক্সি কসোরুকভ।
-চরিত্রের সঙ্গে খাপ খাওয়াতে বেগ পেতে হয়েছে ফারিণকে। কারণ, সাবিলার জীবনের ঘটনাগুলোর সঙ্গে কোনো রকম বাস্তব অভিজ্ঞতা নেই ফারিণের। চরিত্রটিকে নিজের মধ্যে ধারণ করতে শুটিং শুরুর ১০ দিন আগে থেকে প্রতিদিন লোকেশনে যেতেন ফারিণ। যাতায়াত করতেন লোকাল বাসে। মন দিয়ে লক্ষ্য করতেন শ্রমজীবী নারীদের জীবনাচরণ। এমনকি চরিত্রের প্রয়োজনেই ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে তাঁকে।
-সিরিজটির শুটিং হয়েছে ২৯ দিন। জি ফাইভের পাশাপাশি বাংলাদেশের ইরেশ জাকের, তিশা ও সর্দার সানিয়াত হোসেন প্রযোজনা করেছেন।
-সিরিজে আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, চঞ্চল চৌধুরী, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, মুকিত জাকারিয়া, মারিয়া নূরসহ একঝাঁক অভিনয়শিল্পী।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৪ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১৫ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১৫ ঘণ্টা আগে