মার্চ মাস থেকে শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘কড়ি খেলা’। ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। জীবনের নানা টানাপোড়েন, এক মায়ের একার লড়াই, আর তারই মাঝে এসে পড়া ‘মনের মানুষ’- এই নিয়ে ‘কড়ি খেলা’। এই গল্পের মূল চরিত্র পরী। পরীকে কেন্দ্র করে এগোবে গল্প। স্বামীর মৃত্যুর পর ছেলেকে অবলম্বন করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান তিনি। নারী হিসেবে কতটা কঠিন হবে পরীর লড়াই?
চিত্রনাট্য অনুযায়ী, ‘কড়ি খেলা’র নায়ক অপূর্ব দুই মেয়ের বাবা। যৌথ পরিবারে বাস। মেয়েদের ভালো রাখার জন্য সবকিছুই করতে পারেন তিনি। কিন্তু প্রথম স্ত্রীকে ভুলে তাঁর জায়গায় অন্য আর কাউকে বসাতে পারেন না অপূর্ব। পরী ও অপূর্বর জীবন কি কখনো এক রেখায় চলবে? এই প্রশ্নের উত্তরই খুঁজবে ‘কড়ি খেলা’।
পরীর মূল লক্ষ্যই হলো তাঁর ছেলে কুট্টুস। সে আর অন্য কিছু ভাবে না। মায়ের বাইরেও যে সে এক নারী, তাঁর যে রয়েছে মন, তা পরী যেন ভুলতে বসেছে। তাই তো অপূর্বর থেকে নিজেকে ও কুট্টুসকে দূরেই রাখতে চায়।
কিন্তু কুট্টুস, সে তো অপূর্বকে বেশ পছন্দ করে। দুজনের বন্ধুত্বও জমে উঠেছে। এখান থেকে ভয় শুরু হয় পরীর। তাই তো পরী সিদ্ধান্ত নেয়, কলকাতা থেকে দূরে চলে যাবে। ছোট্ট একটা শহরে গিয়েই কুট্টুসকে বড় করে তুলবে। কড়ির এই সিদ্ধান্ত কি সঠিক? সত্যিই কি কুট্টুসকে নিয়ে শহর ছাড়বে পরী? জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায়। সোমবার থেকে শুক্রবার রাত সাড়ে ৯টায় সিরিয়ালটি জি বাংলায় প্রচারিত হবে।
মূল চরিত্রে অভিনয় করছেন শ্রীপর্ণা রায়। নায়কের চরিত্রে রয়েছেন আনন্দ ঘোষ। এ ছাড়াও তনুকা চট্টোপাধ্যায়, রাজশ্রী ভৌমিক, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ধারাবাহিক।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে