পশ্চিম বাংলার টিভি সিরিয়ালের রেটিং চার্টে চলতি সপ্তাহেও বড় বদল নেই। প্রথম পাঁচটি স্থান জি বাংলার পাঁচ ধারাবাহিকের দখলে। এ সপ্তাহেও ‘মিঠাই’ প্রথম স্থানে রয়েছে। পেয়েছে ১১.৪ নম্বর। ৮.৯ পেয়ে দ্বিতীয় ‘অপরাজিতা অপু’। তৃতীয় স্থান কিছুতেই হাতছাড়া করছেন না দেবশ্রী রায়। ৮.৭ পেয়ে ‘সর্বজয়া’ তৃতীয়। চতুর্থ, পঞ্চম যথারীতি ‘যমুনা ঢাকি’, ‘কৃষ্ণকলি’। চলতি সপ্তাহে দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮ ও ৭.৯।
স্টার জলসার ‘খড়কুটো’ ৭.৭ নম্বর পেয়ে আছে ছয় নম্বরে। গত সপ্তাহে প্রাপ্ত নম্বর ছিল ৭.৯। এর মধ্যেও চমক রয়েছে। ‘রাণী রাসমণি’ চলতি সপ্তাহে ৭.১ পেয়ে নবম থেকে উঠে এসেছে সপ্তমে। আট, নয় ও দশ নম্বরে রয়েছে ‘ধুলোকণা’, ‘শ্রীময়ী’, ‘তারাপীঠ’। ব্যবধান বেড়েছে জি বাংলা, স্টার জলসা চ্যানেলের নম্বরের মধ্যেও। জি বাংলার প্রাপ্ত নম্বর ৬৮২। স্টার জলসা পেয়েছে ৬৩৩।

কনসার্টের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের ট্যুর থেকে মার্কিন র্যাপার ম্যাকলেমোর বাদ পড়ার পর অনেক ঘটনাই ঘটে গেছে। এমনকি খোদ এড শিরান এর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এই প্রথম মঞ্চে তিনি ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার সমালোচনা করেছেন।
১৮ ঘণ্টা আগে
বিদেশি শিল্পীদের নিয়ে ঢাকায় কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হচ্ছে, অনলাইনে বিক্রি করা হচ্ছে অগ্রিম টিকিট, অনুমতি না মেলায় শেষ মুহূর্তে স্থগিত হচ্ছে আয়োজন। গত এক বছরের বেশি সময় ধরে প্রায় নিয়মিতই দেখা যাচ্ছে এমন চিত্র। এবারও সেই একই ঘটনার মুখোমুখি হলো ঢাকার দর্শক।
২১ ঘণ্টা আগে
হাতিরপুল সেশনের গান ‘উপ’ দিয়ে নিজের জানান দিয়েছিলেন সংগীতশিল্পী অঙ্কন কুমার। যদিও সংগীতে যাত্রা শুরু হয়েছিল তারও আগে। অঙ্কনকে বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেয় কোক স্টুডিও বাংলা। গত বছর কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে প্রকাশ পাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’ গানটি তাঁকে এনে দেয় পরিচিতি।
২১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে