ভূতের গল্প বানিয়েছেন নুহাশ হুমায়ূন। একদম বাঙালি ভূতের গল্প। যে গল্পে শাঁকচুন্নি, পিশাচ, পেত্নী সবই থাকবে। নুহাশ হুমায়ূনের পরিচালনায় চরকিতে আসছে ভৌতিক ঘরানার অ্যান্থলজি সিরিজ ‘পেটকাটা ষ’।
জানা গেছে, এই সিরিজে থাকবে ৪টি পর্ব। পর্বগুলোর নাম রাখা হয়েছে ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’। এপ্রিল মাসের প্রত্যেক বৃহস্পতিবার রাত ৭টা ৫৯ মিনিটে সিরিজের একেকটি পর্ব দেওয়া হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
কেন এই সিরিজের নাম ‘পেটকাটা ষ’, এ প্রশ্নের উত্তরে নুহাশ হুমায়ূন বলেন, ‘মূর্ধন্য ষ-কে আমরা সবাই ছোটবেলা থেকে পেটকাটা ষ বলি। কেউ বাংলা ভাষা শিখলেই এই অক্ষরটাকে পেটকাটা ষ বলে ও চিনে। কিন্তু কেন? কোনো বাংলা বই বা কোথাও কিন্তু এমনটা লেখা নেই। খুব ভৌতিক একটা অদ্ভুত নাম। কিন্তু কেমন করে যেন লোককথার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে নামটি পরিচিত হয়ে গেছে। আমার মনে হয়েছিল, এই ভূতের গল্পগুলোও একই রকম। কোথাও লেখা নেই। পুরাটা লোককথা। কিন্তু মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে।’
নির্মাতা নুহাশ হুমায়ূন আরও বলেন, ‘কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জ্বীন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এইসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে পর্দায় আনার জন্যই আমার এ উদ্যোগ। পেটকাটা ষ ওয়েব সিরিজে সেই ক্লাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।’

শপথ অনুষ্ঠানে বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর এবং মা শোভা উপস্থিত থাকলেও স্ত্রী সংগীতার অনুপস্থিতি সবার নজর কাড়ে। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের পর গত ফেব্রুয়ারি মাসে চেঙ্গলপাট্টু পারিবারিক আদালতে বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন সংগীতা। আগামী ১৫ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
৪ ঘণ্টা আগে
মাকে ভালোবাসতে দিনক্ষণ লাগে না। প্রতিটি মানুষ ভালোবাসে তাঁর মাকে। জীবনের কর্মব্যস্ততায় হয়তো মুখ ফুটে বলা হয় না সে কথা। যখন বিশেষ কোনো দিন সামনে এসে দাঁড়ায়, মায়ের জন্য আকুল হয়ে ওঠে প্রাণ। আজ বিশ্ব মা দিবসে তারকারাও বললেন মায়ের কথা। স্মৃতিতে আর ভালোবাসায় আবেগতাড়িত হলেন মায়ের কথা বলে।
১১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা ও কারা সংস্কার নিয়ে কাজ করছেন মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা কিম কারদাশিয়ান। নানা কার্যক্রমের মাধ্যমে কারাবন্দীদের মানবিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে এবার মা দিবস উপলক্ষে একটি মানবিক উদ্যোগ নিয়েছেন কিম।
১৩ ঘণ্টা আগে
১৪ মে সিনেমাওয়ালার ফেসবুক পেজে মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’। গতকাল ঢাকার একটি ক্লাবে অনুষ্ঠিত হলো সিরিজটির ভার্টিক্যাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন সিরিজের অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজকসহ আমন্ত্রিত অতিথিরা।
১৩ ঘণ্টা আগে