বছর শেষে জি বাংলায় আসছে নতুন সিরিয়াল। নাম ‘পিলু’। ইতিমধ্যে সিরিয়ালের প্রোমো প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সিরিয়ালের মুখ্য ভূমিকায় এক নতুন মুখ। অথচ মনে হয়, ভীষণ চেনা। পিলু চরিত্রে অভিনয় করা মেয়েটি আর কেউ নন— মেঘা।
অভিনয়ে নতুন হলেও ক্যামেরার সামনে এটাই প্রথম কাজ নয় মেঘার। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ প্রতিযোগিতার চলতি সিজনের প্রতিযোগী মেঘা। এসেছিলেন নাচ করতে, পেয়ে গেলেন অভিনয়ের সুযোগ। ডান্স বাংলা ডান্সের সুবাদেই এ সুযোগ পান তিনি। নাচের পর মেঘা এবার আসছেন পিলু চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করতে।
‘পিলু’তে মেঘা যাঁর সঙ্গে জুটি বাঁধছেন, তাঁর নাম গৌরব রায় চৌধুরী। অনেক বছর ধরেই টিভি ধারাবাহিকে অভিনয় করেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে স্টার জলসার ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে।
ধারাবাহিকটি বন্ধ হওয়ার পর মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর হাতে টিউমারের অস্ত্রোপচারের কারণে কিছুদিন শুটিং থেকে দূরে ছিলেন। ‘পিলু’ দিয়ে আবার অভিনয়ে ফিরেছেন গৌরব। তাঁকে সহ-অভিনেতা হিসেবে পেয়ে ভীষণ খুশি মেঘা।
‘পিলু’ সিরিয়ালে মেঘা অভিনয় করছেন গ্রামের এক সাধারণ মেয়ের চরিত্রে। দাদুবাড়িতে থাকে সে। সম্প্রতি বাড়িতে এসেছে এক অতিথি। সে গায়ক। এ চরিত্রে আছেন গৌরব। প্রতিদিন সকালে গায়ককে নিয়ে চলে মহা হুলুস্থুল। গলা সাধার আগে রোজ গরমজল ও লবঙ্গ এগিয়ে দিতে হয় তাকে। একবার পিলু তাকে বোঝায় শুধু গরমজল আর লবঙ্গ দিয়ে ভালো গান হয় না। ভালো গানের জন্য দরকার মনের আনন্দ। আর সে আনন্দ পাওয়া যায় প্রকৃতির মাঝে।
সিরিয়ালে পিলুকে দেখা যাচ্ছে ভীষণ উচ্ছল এক মেয়ে হিসেবে। বাস্তবেও মেঘা তেমনই। নাচ ভীষণ পছন্দের তাঁর। নাচ নিয়েই পড়াশোনা করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। জানা গেছে, এই পিলু চরিত্রকে পরবর্তী সময়ে দেখা যাবে গায়িকা হিসেবে। এত দিন মেঘার নাচ দেখেছেন দর্শক, প্রশংসাও করেছেন। এবার একজন গায়িকার ভূমিকায় মেঘার অভিনয় দেখবেন দর্শক। জানা গেছে, আগামী মাসেই জি বাংলায় শুরু হবে পিলু সিরিয়ালের প্রচার।

সাত বছর মদ্যপান থেকে দূরে থাকার পর আবারও মদ্যপান শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। তবে এবার তা সীমিত পরিমাণে রাখছেন বলে জানিয়েছেন ৬২ বছর বয়সী এই অভিনেতা। সম্প্রতি ‘অ্যাসক্যুইর’ (Esquire) ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মদ্যপানে ফেরার বিষয়টি খোলাখুলি স্বীকার করেন তিনি।
৪ ঘণ্টা আগে
হলিউড অভিনেতা ব্র্যাড পিট তাঁর জীবনের অন্যতম এক অন্ধকার সময়ের কথা প্রকাশ করেছেন। ‘পারিবারিক সমস্যার’ কারণে একসময় তাঁর মনে আত্মহত্যার চিন্তা এসেছিল বলে জানিয়েছেন এই অস্কারজয়ী অভিনেতা।
১০ ঘণ্টা আগে
ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা নিতে আগামীকাল ১২ আগস্ট চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যাচ্ছেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সকাল ১০টার ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তাঁর ছেলে মিরাজুল মইন জয়।
১৮ ঘণ্টা আগে
নতুন নাট্যদল থিয়েট্রিক্যাল কোম্পানি গত জুলাই মাসে মঞ্চে আনে তাদের প্রথম প্রযোজনা ‘মলুয়া’। চন্দ্রাবতী রচিত মৈমনসিংহ গীতিকার এই অমর পালা এবার দেখা যাবে বনানীর যাত্রাবিরতিতে। ১৪ আগস্ট সন্ধ্যা ৭টায় মলুয়ার তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নাটকটির ভাষ্য বয়ান ও নির্দেশনায় রয়েছেন সাইফুল জার্নাল।
১৮ ঘণ্টা আগে