ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে আসতে যাচ্ছে ছয় পর্বের ওয়েব সিরিজ ‘অগোচরা’। মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা সিদ্দিক আহমেদ। আগামী ১০ আগস্ট মুক্তি পাবে সিরিজটি, এমনটাই জানিয়েছে প্ল্যাটফর্মটি।
সিরিজটি নিয়ে নির্মাতা সিদ্দিক আহমেদ বলেন, ‘পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প এটি। একজন সাধারণ ছেলে পলিটিকসের শিকার হয়ে কীভাবে আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে পড়ে, তা নিয়েই সিরিজ।’
ক্রাইম থ্রিলার ধাঁচের এ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জাকিয়া বারী মম ও ইমতিয়াজ বর্ষণকে। অগোচরা ওয়েব সিরিজে মমর চরিত্রের নাম মনিকা। এর বাইরে সিরিজটি নিয়ে এখনই কিছু বলতে নারাজ জাকিয়া বারী মম।
এ ছাড়া ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন–ইন্তেখাব দিনার, ফজলুর রহমান বাবু, শরাফ আহমেদ জীবন, মোরশেদ মিশুসহ অনেকে।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৬ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে