২০১৮ সাল। সংগীতশিল্পী মেহরীন মাহমুদ তখন দেশের বাইরে। পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ফ্রান্স থেকে সুইডেন। সঙ্গে তাঁর ছেলে আকিবও আছে। আকিবের বয়স তখন মাত্র ১১। বেড়াতে যাওয়া উপলক্ষে তাকে কিনে দেওয়া হয়েছে একটি ক্যামেরা। সেই ক্যামেরায় আকিব তুলে আনল প্রকৃতি আর মায়ের বিভিন্ন মুহূর্ত।
মেহরীন বলেন, ‘তিন বছর আগের সেই ফুটেজ কাজে লেগেছে এত দিনে। ছেলের তোলা ক্লিপস জুড়ে তৈরি হয়েছে আমার নতুন মিউজিক ভিডিও।’ ‘তুমি আছো বলে’ অ্যালবামের জনপ্রিয় গান ‘শূন্যতা’ নতুন আঙ্গিকে, নতুন মিউজিক ভিডিওতে এখন শোভা পাচ্ছে মেহরীনের ইউটিউব চ্যানেল ‘মেহরীন অফিশিয়াল’-এ। কয়েক দিন আগে ভিডিওটি প্রকাশ করেছেন এই পপতারকা।
ইউটিউবে মেহরীনের চ্যানেল আছে অনেক বছর ধরে। কিন্তু নিয়মিত ছিলেন না তিনি। দুই বছর ধরে চেষ্টা করছেন চ্যানেলটি গোছানোর। অনেকটা এগিয়েও গেছে কাজ। মেহরীন বলেন, ‘অনেক কাজ করেছি গত কয়েক বছরে। বিশেষ করে গত দুই বছরে করোনার মধ্যে আমি নিজে এগুলো গোছানো, কনটেন্ট প্ল্যানিং–সব করেছি।’
‘মেহরীন অফিশিয়াল’ চ্যানেলকে একটা আর্কাইভের মতো করে তৈরি করছেন তিনি। সেখানে নিজের মৌলিক গান ছাড়াও অন্য ভাষায় কাভার করা গান, ফোক-রবীন্দ্র-নজরুলসংগীত, আবৃত্তি, উপস্থাপনা, বিভিন্ন কনসার্টের ভিডিও, ভক্তদের সঙ্গে তাঁর দেখা হওয়ার মুহূর্ত–সবই পাওয়া যাচ্ছে।
মেহরীন বলেন, ‘১৯৯৮ সাল থেকে আমার কাজের ফিরিস্তি আছে এখানে। অনেকে আমাকে বলছেন, তুমি পুরোনো জিনিস যে দিচ্ছ, এগুলোতে তো ভিউয়ার কমে যাবে। আমি ওসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। ভক্তরা তো আমার সব কাজ দেখতে চান। তাঁদের কথা ভেবেই যেখানে যত কনটেন্ট পাচ্ছি, আর্কাইভ করে রাখছি।’
মেহরীন এখন খুঁজে বেড়াচ্ছেন। প্রথম অ্যালবাম ‘আনাড়ি’ প্রকাশের সময়কার ভিডিও, একসময় তিনি বিটিভিতে খবর পড়তেন সেই ফুটেজ–সবকিছু জোগাড় করে তুলে রাখবেন ‘মেহরীন অফিশিয়াল’ চ্যানেলে।
মেহরীন বলেন, ‘আমি চাইছি যত পেছনে যেতে পারি, তত পুরোনো ফুটেজ জোগাড় করে আর্কাইভ করতে। যেন মানুষ আমার পুরোটা দেখতে পায়। আমার ইউটিউব চ্যানেল অনেকটা শোকেসের মতো। থরে থরে সাজানো আছে সব।’

প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
৫ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
৭ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১০ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
১০ ঘণ্টা আগে