
ফেসবুক থেকে টিকটক, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে একটি মিম ভিডিও। যেখানে দেখা যায়, একটি কনসার্টে ব্যাকস্টেজ থেকে দর্শকদের দিকে হেঁটে আসছেন পারফরমার। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পারফরমারের স্থলে অন্য চরিত্র বা ব্যক্তিকে প্রতিস্থাপন করে এই মিমগুলো তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রাজনীতি ও বিনোদন জগতের অনেক তারকাকে দিয়ে মিমগুলো ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। জানেন কি এই মিমের মূল ভিডিওটি কার?
ভিডিওটি জনপ্রিয় মার্কিন র্যাপার লিল ইয়াটির। ২০২১ সালে ‘লিরিক্যাল লেমোনেড সামার স্ম্যাশ’ কনসার্টে তাঁর স্টেজে এন্ট্রির ভিডিও ক্লিপটি তখন ইন্টারনেটে ভাইরাল হয়। সেই ভিডিও ক্লিপটি ব্যবহার করেই এআই দিয়ে মিম তৈরি করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। দ্রুতই ট্রেন্ডে পরিণত হয়েছে এটি।
১৩ এপ্রিল ‘দ্য এআইগ্রিড টিউটোরিয়ালস’ নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি কীভাবে তৈরি হয়েছে, সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। চ্যানেলটির একটি ভিডিওতে জানানো হয়, ভিগল এআইয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিস্কর্ড সার্ভারে গিয়ে কিছু নির্দেশনা এবং ব্যক্তি বা চরিত্রের স্থিরচিত্র দিলেই কাঙ্ক্ষিত ভিডিও বানিয়ে দেবে এআই।
প্রসঙ্গত, লিল ইয়াটির আসল নাম মাইলস পার্কস ম্যাককালাম। তাঁর জন্ম ১৯৯৭ সালের ২৩ আগস্ট, যুক্তরাষ্ট্রে। ২০১৫ সালে ‘ওয়ান নাইট’ গানের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।
এ পর্যন্ত ইয়াটির পাঁচটি স্টুডিও অ্যালবাম প্রকাশ পেয়েছে। ২০১৭ সালে তিনি প্রকাশ করেন প্রথম অ্যালবাম ‘টিনএজ ইমোশন’। ২০১৮ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় এবং তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘লিল বোট ২’ এবং ‘নুথিন ২ প্রোভ’।
তারপর ২০২০ সালে ইয়াটি চতুর্থ অ্যালবাম ‘লিল বোট’ প্রকাশ করেন। গত বছর মুক্তি পায় ইয়াটির পঞ্চম অ্যালবাম, ‘লেটস স্টার্ট হিয়ার।’
ইয়াটির চারটি অ্যালবাম ‘বিলবোর্ড সেরা ২০০ গান’-এর তালিকার শীর্ষ ২০-এ জায়গা করে নেয়। যেখানে ‘লিল বোট ২’ শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছিল। ‘ব্রকলি’ গানের জন্য ইয়াটি গ্র্যামি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে