কলকাতার জনপ্রিয় শিল্পী সোমলতা আচার্য চৌধুরী। ফের বাংলাদেশি ছবিতে গাইলেন তিনি। নির্মাতা জুলফিকার জাহেদি পরিচালিত ‘কাগজ’ নামের ছবিতে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে ‘জীবনের প্রতিটা সময়, তোমাকে নিয়েই সব ভাবনা ছিল’ এমন কথামালার গানে কণ্ঠ দিয়েছেন সোমলতা। জুলফিকার জাহেদির কথায় গানটির সুর করেছেন অভিজিৎ সরকার, সংগীতায়োজন করেছেন অভিষেক ব্যানার্জি।
এবারই প্রথম নয়, এর আগেও বাংলাদেশের গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। এ প্রসঙ্গে সোমলতা বলেন, ‘কাগজ’ ছবির গানের কথাগুলো শ্রুতিমধুর। জাহেদি ভাই বেশ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এই ছবিতে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এর আগেও বাংলাদেশের ছবিতে গান করেছি। আশা করছি, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
জুলফিকার জাহেদি বলেন, ‘দীর্ঘদিন ধরেই সোমলতার সঙ্গে পরিচয়। তার গায়কি দারুণ। গানটি লেখার সময় সোমলতার কথা ভেবেই গানটি লিখেছি। আশা করছি, ছবিটি মুক্তি পেলে সবাই গানটি পছন্দ করবে।’
‘বোঝে না সে বোঝে না’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘এলার চার অধ্যায়’, ‘বেলা শেষে’সহ অনেক ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি। বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ ও ‘উনপঞ্চাশ বাতাস’ ছবিতেও শোনা গিয়েছিল তাঁর কণ্ঠ। মুক্তি প্রতিক্ষীত সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ ছবিতে গেয়েছেন সোমলতা। পৈতৃক সূত্রে সোমলতা বাংলাদেশের মেয়ে। আদি বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।
‘কাগজ’ ছবিতে জুটি হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, মায়মুনা মম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে টার্গেট করে তৈরি হয়েছে ‘কাগজ’।

মুক্তির পর থেকে নানা সমালোচনার মুখে পড়েছে শাকিব খান অভিনীত রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের অন্ত নেই। গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। অনেকে ধারণা করছেন, ঈদে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ কাজ শেষ না করেই মুক্তি দেওয়া...
২৪ মিনিট আগে
অবশেষে শুরু হলো ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ইনস্টাগ্রামে সৌরভ গাঙ্গুলী স্ট্যান্ডের একটি ছবি পোস্ট করে নিশ্চিত করেছেন, কলকাতার ইডেন গার্ডেন্সে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও।
১ ঘণ্টা আগে
পুরোনো দিনের জনপ্রিয় গানগুলো আবার ফিরে আসছে নতুন সংগীত আয়োজনে। কেউ কেউ আবার নতুন গানের সঙ্গে মিক্স করছেন পুরোনো জনপ্রিয় গানের অংশ। গত বছরের শেষ দিকে নিজের পুরোনো গানগুলো নতুন সংগীতায়োজনে দর্শক-শ্রোতাদের সামনে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।
২ ঘণ্টা আগে
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন। আজ বুধবার বেলা ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
১৭ ঘণ্টা আগে