Ajker Patrika

ঈশানের নতুন গান ‘ধূপ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈশানের নতুন গান ‘ধূপ’
ঈশান মজুমদার। ছবি: সংগৃহীত

গত জুলাইয়ে কোক স্টুডিও বাংলায় ঈশান মজুমদারের ‘পাতার বাঁশরী’ প্রকাশের পর ব্যাপক আলোচনা হয়। সুনিধি নায়েকের সঙ্গে তাঁর গাওয়া গানটি দুই মাসের কম সময়ে ইউটিউবে ৬৫ মিলিয়ন ভিউ পেরিয়েছে। পাতার বাঁশরীর রেশ না কাটতেই নতুন গান নিয়ে হাজির ঈশান। ‘ধূপ’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে ঈশানের গান নামের ইউটিউব চ্যানেলে।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি ধূপ গানটি লিখেছেন ও সুর করেছেন ঈশান। তাঁর সঙ্গে সংগীত আয়োজন করেছেন দীপ্র আহমেদ। গানটিতে ফুটে উঠেছে মা হারানোর পর এক মেয়ের যন্ত্রণার কথা।

ঈশান জানান, তিন বছর আগে ধূপ গানটি রেকর্ড করেছিলেন। এতদিন পর তা প্রকাশ পেল। ঈশান বলেন, ‘গানটি কেবল নিজে শোনার জন্য রেকর্ড করেছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে গানটির রূপ বদলেছে। আমি আর দীপ্র অনেক দিন বসবাস করেছি গানটির সঙ্গে। অবশেষে সেই গান প্রকাশ করা হলো সবার জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত