কিংবদন্তি মার্কিন গিটারিস্ট ডুয়ান এডি মারা গেছেন। গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রের টেনেসিতে এডির মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর স্ত্রী। বিবিসি জানিয়েছে, ক্যানসারে ৮৬ বছর বয়সী এই গিটারিস্টের মৃত্যু হয়েছে। এডিকে রক অ্যান্ড রোলের প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে মনে করা হয়।
ডুয়ান এডি ১৯৫০ ও ১৯৬০-এর দশকে ইন্সট্রুমেন্টাল হিট উপহার দেন। তিনি ১৯৮৬ সালে নিজের গান ‘পিটার গান’-এর রিমেক দিয়ে আবার চার্টে জায়গা পান।
স্বতন্ত্র শৈলীর জন্য এডিকে ‘কিং অব টোয়াং’ বলা হতো। তিনি ১৯৯৪ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হন। এডি তাঁর অবিস্মরণীয় স্বাক্ষর ‘টোয়াং’ শব্দের মাধ্যমে বিশ্বজুড়ে গিটারিস্টদের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।
এডি ১৯৩৬ সালে নিউইয়র্কের কর্নিংয়ে জন্ম গ্রহণ করেন। তিনি অল্প বয়সে গিটার বাজাতে শুরু করেন। তাঁর স্বতন্ত্র শব্দ দ্য বিটলস থেকে ব্লন্ডি পর্যন্ত শিল্পীদের অনুপ্রাণিত করেছিল। গ্র্যামিজয়ী এই শিল্পীর সাত দশকের ক্যারিয়ারে ১০ কোটির বেশি রেকর্ড বিক্রি হয়।

হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন মারা গেছেন। গতকাল ২৩ মার্চ লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে অভিনেত্রীর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
২ ঘণ্টা আগে
সাবেক স্ত্রী ও তাঁর পরিবারের ওপর হামলা, লুটপাট এবং অসুস্থ সন্তানের চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগে নাট্যপ্রযোজক মো. সরোয়ার জাহানকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা-পুলিশ। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে
২০১২ সালে প্রথম বিয়ে করেন বাদশা। স্ত্রীর নাম জেসমিন। ২০২০ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তখন থেকেই পাঞ্জাবি অভিনেত্রী ইশার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল বাদশার।
৬ ঘণ্টা আগে
‘রাক্ষস’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হলো টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের। সিনেমা মুক্তির আগেই সুস্মিতা জানিয়েছিলেন, ঈদের সময় দর্শকের সঙ্গে নিজের প্রথম ঢালিউড সিনেমা উপভোগ করতে চান। প্রথম দিন না পারলেও ঈদের তৃতীয় দিন দর্শকের সঙ্গে রাক্ষস দেখলেন সুস্মিতা।
১০ ঘণ্টা আগে