আজ শনিবার সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের তৃতীয় গান ‘নাহুবো’। গানটি লিখেছেন শিল্পী অনিমেষ রায় ও শিল্পী সোহানা রহমান।
গানটিতে অনিমেষ রায়ের সঙ্গে থাকছেন কক্সবাজারের র্যাপ শিল্পী সোহানা রহমান, যাকে ‘ডটার অব কোস্টাল’ আখ্যা দিয়েছে কোক স্টুডিও কর্তৃপক্ষ। গানটিতে হাজং ও উপকূলীয় সংস্কৃতির সমন্বয় ঘটানো হয়েছে।
গানটির হাজং ভাষার অংশ লিখেছেন অনিমেষ, র্যাপ গানের অংশ লিখেছেন সোহানা। লেখার পাশাপাশি গানে কণ্ঠও দিয়েছেন তাঁরা; গানে শিল্পী হিসেবে আছেন সায়ন্তন মাংসাং, সাদুল ইসলাম, ইমরান আহমেদ। গানের সুরও করেছেন সায়ন্তন মাংসাং।
গত বছর কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে ‘নাসেক নাসেক’ গানটি পরিবেশন করে রাতারাতি পরিচিতি পান অনিমেষ। এবার দ্বিতীয় মৌসুমের একমাত্র গানে কণ্ঠ দেন তিনি।
ফেব্রুয়ারিতে ‘মুড়ির টিন’ গানের মধ্য দিয়ে দ্বিতীয় মৌসুমের যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা, আঞ্চলিক ভাষাকে সম্মান জানিয়ে ভাষার মাসে প্রকাশিত হয় গানটি। এতে কণ্ঠ দেন তিন শিল্পী পল্লব, তৌফিক আহমেদ ও রিয়াদ হাসান। প্রকাশের এক মাসের ব্যবধানে গানটির ‘ভিউ’ ১ কোটি ছাড়িয়েছে। মার্চে প্রকাশ করা হয় দ্বিতীয় গান ‘বনবিবি’। গানে কণ্ঠে দেন মেঘদলের শিবু কুমার শীল ও জোহরা বাউল।

প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
৩ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
৮ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
৮ ঘণ্টা আগে