প্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
সংগীতসফরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে উচ্ছ্বসিত আনিসা। তিনি বলেন, ‘নিজের গান নিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছি। ক্যারিয়ারের শুরু থেকেই আমার স্বপ্ন ছিল, নিজের গান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং দেশের সংগীতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা। সেই স্বপ্নের একটি অংশ পূরণ হতে চলেছে। এটি আমার প্রথম যুক্তরাষ্ট্রে ভ্রমণ; তবে গান নিয়ে এটি চতুর্থ আন্তর্জাতিক সফর। আশা করি, এই পথ আরও দীর্ঘ হবে এবং বাংলা গানকে বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন আরও সত্যি হয়ে ধরা দেবে।’
এর আগে ব্যাংকক, ভারত ও অস্ট্রেলিয়ায় সংগীত পরিবেশন করেছেন আতিয়া আনিসা। আনিসা জানান, কয়েক দিনের মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। সফর শেষে আগামী ২৯ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তবে শো বাড়লে আরও কিছুদিন পর ফিরবেন।
চ্যানেল আই সেরাকণ্ঠ দিয়ে ২০১৭ সালে গানের জগতে ক্যারিয়ার শুরু করেন আতিয়া আনিসা। ‘পায়ের ছাপ’ সিনেমায় ‘এই শহরের পথে পথে’ গানের জন্য ২০২২ সালের শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার ‘চল নিরালায়’ গানটি তাঁকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। জনি হকের লেখা গানটিতে আনিসার সহশিল্পী ছিলেন অয়ন চাকলাদার।

অঙ্কিতার পোস্ট করা কয়েকটি ছবিতে তাঁকে হিজাব পরা অবস্থায় দেখা গেছে। মূলত এই হিজাব নিয়েই অনেকের আপত্তি। ক্ষুব্ধ নেটিজেনরা কমেন্ট বক্সে উগরে দিয়েছেন তাঁদের ক্ষোভ।
৪ ঘণ্টা আগে
আগামী ২১ জুন থেকে এইচবিও ও এইচবিও ম্যাক্সে প্রিমিয়ার হবে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন। প্রতি রোববার আসবে একটি করে পর্ব। ৮ পর্বের এই নতুন সিজনের প্রচার শেষ হবে ৯ আগস্ট।
৬ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরার বাসিন্দা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) সকালে নিজের ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার করে মগরা থানার পুলিশ।
১ দিন আগে
ফারহান আখতার ও রণবীর সিং—দুজনের সঙ্গেই সালমানের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি দুজনের সঙ্গেই যোগাযোগ করেছেন। নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটিয়ে নিতে বলেছেন।
১ দিন আগে