টানা দুই সিজনের সাফল্যের পর গত বছর শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। ওই বছরের পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয় নতুন সিজনের প্রথম গান ‘তাঁতি’। তখন জানানো হয়েছিল নতুন সিজনে থাকবে ১১টি গান। কিন্তু তিনটি গান প্রকাশের পর এক বছরের বেশি সময় ধরে থমকে আছে কোক স্টুডিও বাংলার কার্যক্রম। অবশেষে বিরতি শেষে আবার শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম।
কেন থেমে গেল কোক স্টুডিও বাংলার কার্যক্রম? কোক স্টুডিওর সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেও মিলছিল না এমন প্রশ্নের সদুত্তর। গুঞ্জন আছে, গত বছর ঈদুল আজহার আগে প্রচারে আসা কোকা-কোলার একটি বিজ্ঞাপনের কারণেই থমকে গিয়েছিল কোক স্টুডিও বাংলার কার্যক্রম। ওই সময়ে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কোকা-কোলাসহ নানাবিধ পণ্য বর্জনের প্রচারণা চলছিল অফলাইন ও অনলাইনজুড়ে। এমন পরিস্থিতিতে কোক ইসরায়েলি পণ্য নয়, এমন বক্তব্য নিয়ে বিজ্ঞাপনটি প্রচারে আসার পর সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নেটিজেনদের রোষানলে পড়েন বিজ্ঞাপনের নির্মাতা ও অভিনয়শিল্পীরা। এমনকি ওই সময় কোকের সঙ্গে জড়িত সবকিছু বর্জনের ডাক দেওয়া হয়।
শুধু নতুন গান প্রকাশ নয়, দীর্ঘ সময় স্থগিত ছিল কোক স্টুডিও বাংলার ফেসবুক কার্যক্রম। সম্প্রতি আবার এই পেজ থেকে পোস্ট করা হচ্ছে। জানানো হচ্ছে প্রকাশিত গানগুলোর আপডেট। এখন পর্যন্ত ভিউয়ের দিক দিয়ে শীর্ষে আছে ‘কথা কইয়ো না’ গানটি। ইমন চৌধুরীর সংগীতায়োজনে গানটি গেয়েছেন আলেয়া বেগম ও এরফান মৃধা শিবলু। গানটি এ পর্যন্ত ইউটিউবে ৯৩ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে।
সম্প্রতি গুঞ্জন ছড়ায়, আবার ফিরছে কোক স্টুডিও বাংলা। খোঁজ নিয়ে জানা যায়, গুঞ্জন নয়, সত্যি আবার শুরু হচ্ছে প্ল্যাটফর্মটির কার্যক্রম। কোক স্টুডিও বাংলার একাধিক সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে, শিগগিরই প্রকাশ পাবে তৃতীয় সিজনের নতুন গান। চলতি সপ্তাহেই আসতে পারে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা।
গতকাল ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সায়ান চৌধুরী অর্ণব। দিয়েছেন নতুন গানের ইঙ্গিত। তিনি লিখেছেন, ‘যদি থাকেন রাজি? ধরবেন নাকি “বাজি”? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে—পরশু, তরশু নাকি আজি?’ ধারণা করা হচ্ছে, ‘বাজি’ শিরোনামের গান দিয়েই আবার শুরু হচ্ছে তৃতীয় সিজন।
২০২৪ সালের ১৩ এপ্রিল তাঁতি গানের পর ৩ মে আসে দ্বিতীয় গান ‘মা লো মা’। সর্বশেষ গানটি প্রকাশ পায় ২৫ মে, ওয়ারফেজ ব্যান্ডের ‘অবাক ভালোবাসা’। ৪০ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ডটি নতুন আঙ্গিকে নিয়ে আসে তাদের জনপ্রিয় গানটি।

বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একাধিক প্রেম ও সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো অবিবাহিত। সোমি আলী, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমিকাদের তালিকায় যুক্ত হয়েছে বলিউডের প্রথম সারির অনেক নাম।
১২ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
১৩ ঘণ্টা আগে
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
১৫ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
১৫ ঘণ্টা আগে