
১ আগস্ট কৃষিবিদ মিলনায়তনে (কেআইবি) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অড সিগনেচার ব্যান্ডের প্রত্যাবর্তন কনসার্ট ‘অড সিগনেচার: দ্য কামব্যাক’। কিন্তু ওন্ড ব্যান্ডের ভোকাল ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুলের মৃত্যুতে তা স্থগিত করা হয়। নতুন করে আয়োজনের জন্য ১৪ আগস্ট তারিখ ঠিক করেছে ব্যান্ডটি।
অড সিগনেচারের কি-বোর্ডিস্ট ও ভোকাল অমিতাভ গণমাধ্যমে বলেন, ‘গত ২৭ জুলাই আমরা আমাদের খুব কাছের একজন বড় ভাইকে হারিয়েছি। আমাদের শোতে সাউন্ডের দায়িত্বে ছিলেন রাতুল ভাই এবং সেই শোতে রাতুল ভাই থাকবেন না, এটা মেনে নেওয়া আমাদের পক্ষে ছিল অসম্ভব। আমরা চাই না ফিরে আসার আনন্দটা মৃত্যুর পাশাপাশি হোক। নিজেদের একটু সময় দিচ্ছি গুছিয়ে নিতে, আর তাই ফিরছি ১৪ আগস্ট।’
অমিতাভ জানান, বর্তমানে ব্যান্ডের লাইনআপে যে পরিবর্তন এসেছে, সেটার ঘোষণা আসবে এ কনসার্টে। পাশাপাশি জানাবেন নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনার খবরও।
২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার। এবার কনসার্ট দিয়ে নতুন করে কার্যক্রমে যাচ্ছে দলটি।

৭৯তম কান চলচ্চিত্র উৎসব আগামী ১২ মে থেকে শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। এ বছরের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি পরিচালক পিয়েরে সালভাদোরির ‘লা ভেনাস ইলেকট্রিক’।
৩৬ মিনিট আগে
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই জানা যাবে কার মাথায় উঠছে এবারের ‘লাক্স সুপার স্টার’-এর মুকুট। কিন্তু জমকালো এই গ্র্যান্ড গালার ঠিক আগমুহূর্তে ঘটল এক বিপত্তি। আসরের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই ট্রফিটি পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
মুক্তির পর থেকে নানা সমালোচনার মুখে পড়েছে শাকিব খান অভিনীত রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের অন্ত নেই। গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। অনেকে ধারণা করছেন, ঈদে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ কাজ শেষ না করেই মুক্তি দেওয়া...
৫ ঘণ্টা আগে
অবশেষে শুরু হলো ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ইনস্টাগ্রামে সৌরভ গাঙ্গুলী স্ট্যান্ডের একটি ছবি পোস্ট করে নিশ্চিত করেছেন, কলকাতার ইডেন গার্ডেন্সে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও।
৬ ঘণ্টা আগে