মঙ্গলবার কোচবিহারের একটি গানের অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোনালি ঠাকুর। মাঝপথেই অনুষ্ঠান শেষ করেন। পরে খবর ছড়িয়ে পড়ে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে সেদিন রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বুধবার দিনভর সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায় তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর। তবে আজ বৃহস্পতিবার মোনালি জানালেন হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি সত্য নয়। অসুস্থ হলেও হাসপাতালে ভর্তি হতে হয়নি তাঁকে।
নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে মোনালি লেখেন, ‘প্রিয় মিডিয়া এবং আমার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সকলকে বলছি, আশা করি আপনারা ভালো আছেন। আমার স্বাস্থ্য সম্পর্কে কোনো যাচাইবিহীন খবর শেয়ার না করার অনুরোধ করার জন্য এটি লিখছি। আমি পরিষ্কার করতে চাই যে, আমি কোনো শ্বাসকষ্টের সমস্যায় ভুগছি না এবং আমাকে কোনো হাসপাতালে ভর্তি করা হয়নি। এটা মিথ্যা তথ্য।’
মোনালি জানান ভাইরাল সংক্রমণের কারণে তিনি কনসার্টের দিন অসুস্থবোধ করছিলেন। তিনি লেখেন, ‘ভাইরাল জ্বর হওয়ার পর আমি ঠিকঠাক বিশ্রাম নিতে পারিনি। যার ফলে, আমার অসহ্য সাইনাস এবং মাইগ্রেনের ব্যথা শুরু হয়। বিমানে উঠেই অসুস্থ বোধ করা শুরু করেছিলাম। আমি এখন মুম্বাইয়ে ফিরে এসেছি, চিকিৎসা নিচ্ছি, বিশ্রাম নিচ্ছি এবং সুস্থ হয়ে উঠছি। কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। দয়া করে এই বিষয়টা নিয়ে আর জল ঘোলা করবেন না! আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে কথা বলার মতো।’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
৩ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
৯ ঘণ্টা আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
১০ ঘণ্টা আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
১০ ঘণ্টা আগে