
দীর্ঘদিন ধরে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা, ঘটছে নিহতের ঘটনাও। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার শিশুরা। আহত হচ্ছে অসংখ্য শিশু, মারাও যাচ্ছে অনেকে। কয়েক মাস ধরে অবরোধ জারি করে রাখায় তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে সেখানে। শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা। তাই পোপ লিওর প্রতি ম্যাডোনা আবেদন জানিয়েছেন, আরও দেরি হয়ে যাওয়ার আগে যেন পোপ সেখানে যান। শিশুদের কাছে তাঁর আলো পৌঁছে দেন।
ইনস্টাগ্রামে এক পোস্টে ম্যাডোনা লেখেন, ‘পরম পবিত্র পিতা, দয়া করে গাজায় যান এবং অনেক দেরি হওয়ার আগেই আপনার আলো শিশুদের কাছে পৌঁছে দিন। একজন মা হিসেবে আমি তাদের কষ্ট সহ্য করতে পারছি না। পৃথিবীর শিশুরা আমাদের সবার।’
পোপ লিওর উদ্দেশে ম্যাডোনা আরও লিখেছেন, ‘আমাদের মধ্যে একমাত্র আপনিই একজন, যাকে গাজায় প্রবেশে বাধা দেওয়া যাবে না। এই নিষ্পাপ শিশুদের বাঁচাতে আমাদের মানবিক দরজাগুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়া প্রয়োজন।’
সবশেষে তিনি লিখেছেন, ‘সময় বেশি নেই। দয়া করে বলুন, আপনি যাবেন।’
উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর থেকে গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে নানা বিবৃতি দিয়ে আসছেন পোপ লিও।

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। বাবা ইব্রাহীম আলী ও মা নাইওরজান বিবির পরিবারে জন্ম নেওয়া এই সুরস্রষ্টার সংগীতসাধনা শুরু হয় ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তাঁর নিত্যসঙ্গী।
৯ ঘণ্টা আগে
এ বছর সংগীত ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করেছেন সামিনা চৌধুরী। ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা নতুন কুঁড়িতে দেশাত্মবোধক গান গেয়ে প্রথম হন। ১৯৮১ সালে ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমার টাইটেল গান দিয়ে চলচ্চিত্রের গানে আত্মপ্রকাশ তাঁর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
১১ ঘণ্টা আগে
প্রায় দুই মাসের ইউরোপ সফর শেষ করে ব্যান্ড তারকা নগর বাউল জেমস এখন আছেন অস্ট্রেলিয়ায়। আজ অস্ট্রেলিয়ার সিডনি শহরের নরওয়েস্ট কনভেনশনে আয়োজিত কনসার্টে গান শোনাবেন তিনি। এই কনসার্টে জেমসের সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলসের ভোকাল রূপম ইসলাম।
১২ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার নেপথ্যের সামরিক সমীকরণ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার প্রিমিয়ারের পর দর্শকদের কাছ থেকে টানা ২৪ মিনিট ৩০ সেকেন্ডের স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে হাততালি) পেয়েছে নাজা।
১২ ঘণ্টা আগে