দুই বছর পর আবার ঢাকায় আসছেন ভারতের সংগীতশিল্পী অনুভ জৈন। ভারতীয় এই শিল্পীর কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস।
গত শুক্রবার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ট্রিপল টাইম কমিউনিকেশনস। অনুভের গানের ভিডিও দিয়ে সেখানে ঘোষণা দেওয়া হয়, আগামী নভেম্বরে ঢাকা মাতাবেন গায়ক। এ ছাড়া পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘অরোরা নাইট চলছে! নভেম্বরের আকাশ, শীতের হাওয়া, বাতাসে মেঘের আভা। জাদুর সঙ্গে রাত হোক আলোকিত, মিস করবেন না!’
অরোরা নাইট শীর্ষক কনসার্টটি আয়োজন করছে হাইপ ন্যাশন। এর ইভেন্ট পার্টনার ট্রিপল টাইম কমিউনিকেশন। টিকিট পার্টনার টিকিট টুমোরো। আয়োজকেরা জানিয়েছেন, শিগগির টিকিট টুমোরোর ওয়েবসাইটে শুরু হবে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি।
২০২৩ সালে প্রথমবার ঢাকায় গান শোনাতে এসেছিলেন অনুভ জৈন। ‘লেটস ভাইভ ঢাকা’ শিরোনামের ওই কনসার্টে অনুভ জৈনের সঙ্গে গেয়েছিলেন বাংলাদেশের তাহসান খান, প্রীতম হাসান ও জেফার রহমান।
অনুভ জৈনকে বলা হয় জেন-জিদের অন্যতম পছন্দের গায়ক। ইউটিউব দিয়ে উত্থান এই শিল্পীর। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘মেরি বাতমে তু’ গান দিয়ে। এরপর জনপ্রিয়তা পায় তাঁর গাওয়া ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’, ‘গুল’ শিরোনামের গানগুলো।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত সিরিজটি। ২০২১ ও ২০২৩ সালে সিরিজটির প্রথম ও দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। ‘মহানগর ৩’ আদৌ আসবে কি না, এমন প্রশ্ন উঠেছে নানা সময়ে।
২ ঘণ্টা আগে
২০২৪ সালে ওটিটিতে মুক্তি পায় তৌসিফ মাহবুব অভিনীত ওয়েব সিরিজ ‘চক্র’। ভিকি জাহেদের পরিচালনায় এতে তৌসিফ অভিনয় করছেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। শেয়ার্ড হ্যালুসিনেশন নিয়ে যার অনেক জ্ঞান। সিরিজটি মুক্তির পর প্রশংসিত হলেও আক্ষেপ ছিল তৌসিফের। কারণ, ২০২১ সালে তিনি টিভি ধারাবাহিক হিসেবে চক্রের শুটিং করেছিলেন।
২ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে প্রেশার কুকার মুক্তি দিচ্ছেন রাফী। সিনেমার গল্প নির্বাচনেও রেখেছেন চমক। এই সিনেমার প্রধান চার চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী। নির্মাতা জানান, গল্প দিয়েই চমক দিতে প্রস্তুত...
৩ ঘণ্টা আগে
বিখ্যাত আমেরিকান রক ব্যান্ড ‘বন জোভি’। ‘ইটস মাই লাইফ’, ‘লিভিন’, ‘অন আ প্রেয়ার’, ‘অলওয়েজ’, ‘বেড অব রোজেস’, ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেম’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে তাদের ঝুলিতে। চার বছর বিরতির পর ২০২৫ সালে কনসার্টে ফিরছে দলটি। এখন তারা ব্যস্ত ‘ফরএভার ট্যুর’ নিয়ে।
৪ ঘণ্টা আগে