
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময় নিল নেমেসিস। ৮ বছর পর নতুন অ্যালবাম ‘ভিআইপি’ নিয়ে হাজির হচ্ছে দলটি।
ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ভিআইপি অ্যালবামের দুটি গান। গত অক্টোবরে মুক্তি পায় ‘ভাঙা আয়না’ শিরোনামের গান। এর প্রায় এক বছর আগে প্রকাশ পেয়েছিল ‘ঘোর’। এই দুটি গান চতুর্থ অ্যালবামের জানালেও ঘোষণা করা হয়নি অ্যালবামের নাম। অবশেষে ১০ মে নেমেসিসের ফেসবুক পেজে জানানো হয় চতুর্থ অ্যালবামের নাম ভিআইপি, প্রকাশ পাবে ২৩ মে।

নতুন অ্যালবামের খবর জানিয়ে নেমেসিসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘নেমেসিস-এর চতুর্থ স্টুডিও অ্যালবাম: ভিআইপি। ২৩ মে আসছে, সব ডিজিটাল প্ল্যাটফর্মে। আমাদের শেষ অ্যালবামটা বের হয়েছিল ঠিক ৮ বছর আগে। এই দীর্ঘ সময়ে আমরা এক বৈশ্বিক মহামারির মুখোমুখি হয়েছি। দেখেছি ক্ষমতার অপব্যবহার। আমরা একদিকে যেমন হতাশায় ডুবে গেছি, আবার আশার আলোও দেখেছি। আর এসব অনুভূতির প্রতিফলন এই ১০টি গান। আমাদের ৪র্থ অ্যালবাম ভিআইপি রিলিজের খবরটা দিতে পেরে আমরা উচ্ছ্বসিত। আশা করি গানগুলো সবার ভালো লাগবে।’
নেমেসিস ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ জানান, ভিআইপি অ্যালবাম সাজানো হয়েছে ১০টি গান দিয়ে। যার মধ্যে থাকছে ঘোর ও ভাঙা আয়না। ২৩ মে নেমেসিসের ইউটিউব চ্যানেলে অ্যালবামের সব গান একসঙ্গে প্রকাশ করা হবে। অ্যালবামটির গানগুলো লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জোহাদ রেজা চৌধুরী। নিজেদের চতুর্থ অ্যালবাম প্রকাশকে কেন্দ্র করে দেশে ও বিদেশে বেশ কিছু কনসার্ট ট্যুরেরও পরিকল্পনা আছে নেমেসিসের।
নেমেসিসের লাইনআপ
জোহাদ রেজা চৌধুরী (ভোকাল ও গিটার), রাফসান (গিটার)
ইফাজ (গিটার)
রাতুল (বেজ গিটার) জেফ্রি (ড্রামস)

বিশ্বখ্যাত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের বিখ্যাত তোরণের নিচে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মুখরিত হয়ে উঠেছিল পাঁচটি শব্দ—‘পাঞ্জাবি আ গেয়ে ওয়েম্বলি ওয়ে!’ (ওয়েম্বলিতে এসে গেছে পাঞ্জাবিরা!)।
৮ ঘণ্টা আগে
পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে ভাগ করে নেবেন মোশাররফ।
১১ ঘণ্টা আগে
ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর রুপালি পর্দায় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছে। পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম এখনো জানা না গেলেও সিনেমাটির বড় আপডেট পাওয়া গেল চিত্রনাট্যকার স্টিভেন নাইটের কাছে।
১২ ঘণ্টা আগে
পাকিস্তানের কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় অনুমতি না পাওয়ায় সে সময় আয়োজনটি স্থগিত করা হয়।
১২ ঘণ্টা আগে