ঢাকা: নানা বিতর্কে জড়িয়ে ক্যারিয়ার নিয়ে অন্ধকার দেখছিলেন মাঈনুল আহসান নোবেল। পাশে এসে দাঁড়িয়েছিল সাউন্ডটেক। দেশের ঐতিহ্যবাহী এই সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানটি অবশেষে সারেগামাপাখ্যাত নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করল। কয়েক সপ্তাহ ধরেই দুই পক্ষের মধ্যে সম্পর্কের শিথিলতা দেখা যায়। এবার সেটাই প্রকাশ্যে এল সাউন্ডটেকের সিদ্ধান্তে।
নিজের ফেসবুক পেজে নগর বাউলের জেমস, জনপ্রিয় গীতিকার-সুরকার ইথুন বাবুকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন নোবেল। তবে তিনি দাবি করেছেন, তাঁর পেজটি হ্যাক হয়েছে। পরে আবার উদ্ধার হওয়ার খবরও জানিয়েছেন তিনি। যদিও এসব তথ্য বিশ্বাস করছেন না অনেকে।
নোবেলের এসব বিতর্কিত আচরণে ক্ষুব্ধ সংগীতাঙ্গনের অনেকে। এর মাঝেই জানা যায় নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে দেশের জনপ্রিয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। এ খবরের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ। তিনি বলেন, ‘উনাকে (নোবেল) কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব নয়। উনার ব্যবহার ভালো লাগেনি, তাই চুক্তি বাতিল করেছি।’
এর আগে সাউন্ডটেকের ব্যানারে দুটি গান প্রকাশ হয়েছিল নোবেলের। ‘অসহায়’, ‘অভিনয়’ গানের পর আরও একটি গান প্রকাশের কথা ছিল সাউন্ডটেকের ব্যানারে। এ ছাড়া এ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে চলতি বছর আরও ৯টি গান প্রকাশ করার কথা ছিল তাঁর। কিন্তু চুক্তি বাতিল হওয়ায় সাউন্ডটেকের ব্যানারে কোনো গানই আর আসবে না নোবেলের।
এদিকে ‘মেহেরবান’ নামে একটি গান নিয়ে সংগীত পরিচালক আহমেদ হুমায়ুনের সঙ্গেও বিবাদে জড়িয়েছেন নোবেল। হুমায়ুনের অভিযোগ, তাঁর সুর ও সংগীতায়োজন করা গানটিকে নোবেল নিজের সুর ও সংগীতায়োজন বলে দাবি করছেন। বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে পাল্টা এক স্ট্যাটাসে হুমায়ুনের অনেক ব্যক্তিগত বিষয় টেনে এনে তাঁর বিরুদ্ধে মামলার হুমকিও দেন নোবেল।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১০ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১০ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১০ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১১ ঘণ্টা আগে