ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার আর সংগীত আয়োজন করেছেন মার্ক ডন। সেই গানের রেশ থাকতেই গতকাল নতুন গান উপহার দিলেন জেফার। গানের নাম ‘তীর’।

গতকাল জেফারের ইউটিউব চ্যানেল প্রকাশিত হলো তীর গানটি। এই গান গাওয়ার পাশাপাশি সুরও করেছেন জেফার। গানের কথা লিখেছেন যৌথভাবে জেফার ও আদিব কবির। ২৬ এপ্রিল শনিবার ফেসবুকে গানের পোস্টার শেয়ার করেছেন শিল্পী। গতকাল ইউটিউবে প্রকাশ করলেন গানের ভিডিও। মিউজিক ভিডিওর কনসেপ্ট ও ক্রিয়েটিভ ডিরেকশন দিয়েছেন জেফার। দেখো স্টুডিওজের ব্যানারে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন পার্থ শেখ। কোরিওগ্রাফি করেছেন টিজে ফাইজা।
জেফারের ইউটিউব চ্যানেল প্রকাশিত হলো তীর গানটি। এই গান গাওয়ার পাশাপাশি সুরও করেছেন জেফার। গানের কথা লিখেছেন যৌথভাবে জেফার ও আদিব কবির।
জেফার জানিয়েছেন, ভয়ের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণাকে উপজীব্য করে গানটি বেঁধেছেন তাঁরা। ২০২১ সালে গানটির কাজ শুরু করেছিলেন জেফার। ওই বছর সুর দেওয়া শুরু করলেও শেষ করা যায়নি কাজ। গত বছর পুরো গানটির সুর ও সংগীত শেষ করেছেন। চার বছর পর এবার মিউজিক ভিডিওসহ প্রকাশ করলেন। জেফারের প্রত্যাশা, অনেক যত্নে গড়া গানটি মন জয় করবে সবার।
দাগির পাশাপাশি এবার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রকাশিত ‘মাইশেলফ অ্যালেন স্বপন সিজন ২’ ওয়েব সিরিজেও ‘বৈয়াম পাখি ২’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন জেফার। তাঁর সঙ্গে গেয়েছেন সিরিজের নামভূমিকায় অভিনয় করা নাসির উদ্দিন খান। গান গাওয়ার পাশাপাশি শিহাব শাহিন পরিচালিত সিরিজটিতে অভিনয়ও করেছেন জেফার। এর আগে গত বছর ‘লাস্ট ডিফেন্স অব মনোগামী’ নামের ওয়েব ফিল্মে অভিনয় করেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমাটিতে তাঁর সহশিল্পী ছিলেন চঞ্চল চৌধুরী। চরকিতে প্রকাশিত সিনেমাটিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়ায়।

গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
৭ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
৭ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
১৬ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
১৮ ঘণ্টা আগে