ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। হিন্দি কিংবা বাংলা—দুই ভাষার দর্শক-শ্রোতাদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন তিনি। ভারতের বাইরেও রয়েছে তাঁর অসংখ্য ভক্ত। তাঁর কনসার্ট মানেই ভক্তদের উন্মাদনা, উপচে পড়া ভিড়। প্রায় এক দশক পর বাংলাদেশে গান শোনাতে আসছেন অরিজিৎ। অনলাইন টিকিট টুমোরো প্ল্যাটফর্ম থেকে অরিজিতের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে টিকিট টুমোরো প্ল্যাটফর্মের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। বিভিন্ন কনসার্টের দৃশ্য কোলাজ করে তৈরি সেই ভিডিওতে দেখা যাচ্ছে স্টেজে পারফর্ম করছেন অরিজিৎ। ব্যাকগ্রাউন্ডে বাজছে তাঁর গাওয়া ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ‘ইলাহি মেরা’ গানটি। ক্যাপশনে লেখা হয়েছে, অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা।
ঢাকায় অরিজিৎ সিংয়ের কনসার্টের এই ঘোষণার পর থেকেই তুমুল আগ্রহ দেখা যাচ্ছে ভক্তদের মাঝে। পোস্টের মন্তব্যের ঘরে অসংখ্য মন্তব্য, প্রায় সবারই এক জিজ্ঞাসা—কবে আসবেন অরিজিৎ, কবে মিলবে কনসার্টের টিকিট। তবে, অরিজিৎ সিংয়ের বাংলাদেশে আসার বিষয়টি জানালেও কনসার্টের ভেন্যু, তারিখ ও আয়োজকদের নাম প্রকাশ করেনি টিকিট টুমোরো প্ল্যাটফর্ম।
এ বিষয়ে জানতে প্ল্যাটফর্মটির সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, এই আয়োজনের টিকিট পার্টনার হিসেবে আছে টিকিট টুমোরো। এই প্লাটফর্মেই পাওয়া যাবে অগ্রিম টিকিট, যথাসময়ে জানানো হবে তারিখ। এ ছাড়া আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বিস্তারিত। কারা আয়োজন করছে জানতে চাইলে, পলিসিগত কারণে তা প্রকাশ করতে চাইল না প্রতিষ্ঠানটি।
টিকিট টুমোরোর পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে জানানো হবে সব। এরই মধ্যে অরিজিৎ সিংয়ের সঙ্গে একাধিকবার কথা হয়েছে কনসার্ট নিয়ে। আগামী বছর জাতীয় নির্বাচনের পর সুবিধাজনক সময়ে কনসার্টটি আয়োজন করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে টিকিট টুমোরো।
সবশেষ ২০১৬ সালে আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের কনসার্টে পারফর্ম করেন অরিজিৎ। এদিকে আগামী নভেম্বরে ঢাকা মাতাতে আসছেন আরেক ভারতীয় শিল্পী অনুভ জৈন। অরোরা নাইট শীর্ষক কনসার্টটি আয়োজন করছে হাইপ ন্যাশন। এই কনসার্টেরও তারিখ ও ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি।

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
৫ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
৬ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
৬ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
৬ ঘণ্টা আগে