সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।
এরপরই মূলত পরিচিতি পান লিজা। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী তিনি।
জানেন কি, গান গাওয়ার পাশাপাশি ভালো ব্যাডমিন্টনও খেলেন লিজা। খেলেছেন জাতীয় পর্যায়ে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায়।
গানের ভুবনে যাত্রা শুরু প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন এক শিক্ষিকার উৎসাহে। লিজা তখন পড়তেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মিডিয়াতে তাঁর যাত্রা শুরু নতুন কুঁড়িতে (২০০৪) অংশগ্রহণের মাধ্যমে।
লিজা ভালো ব্যাডমিন্টন খেলেন। ২০০৩ সালে জাতীয় পর্যায়ে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বিতীয় হন। স্কুলজীবনে ষষ্ঠ থেকে একেবারে দশম শ্রেণি পর্যন্ত শীতকালীন খেলাধুলা প্রতিযোগিতায় একটানা পাঁচবার ময়মনসিংহ জেলার চ্যাম্পিয়ন হন।
২০০৯ সালে ময়মনসিংহে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হন। দেশাত্মবোধক গান গেয়ে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন।
২০০৩ সালে অনুষ্ঠিত সারা দেশে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন লিজা। ২০০৬ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশাত্মবোধক ও পল্লিগীতি—দুই ক্যাটাগরিতে স্বর্ণপদক পান।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ইসলামিক গানে রৌপ্যপদক পেয়েছিলেন সানিয়া সুলতানা লিজা।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে