আমেরিকার লস অ্যাঞ্জেলসে অবস্থিত হলিউডের ঐতিহাসিক ওয়েস্টলেক স্টুডিওতে গান রেকর্ড করল ব্যান্ড চিরকুট। গত সোমবার বিখ্যাত এই স্টুডিওতে গান তৈরির অভিজ্ঞতা অর্জন করল দলটি।
সত্তরের দশকে তৈরি হওয়া পৃথিবীর অন্যতম বিখ্যাত এই স্টুডিওতে মাইকেল জ্যাকসন, পল ম্যাককার্টনি, ইম্যাজিন ড্রাগনস, চেইন স্মোকার, হুইটনি হিউসটন, অ্যালানিস মরিসেট, রিয়ানা, লেডি গাগা, লানা ডেল রে, এনসিঙ্ক, ভ্যান হেলেন, জাস্টিন বিবার, আশারসহ জগদ্বিখ্যাত অসংখ্য আর্টিস্টের অ্যালবাম রেকর্ড হয়েছে ও হচ্ছে।
আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এন্টারটেইনার, দি বিগেস্ট রকস্টার অব অল টাইম মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ অ্যালবামের পুরোটাই এখানে রেকর্ডিং হয়েছে। জানা যায়, আরও অনেক গান করেছেন তিনি এখানে। তাঁর স্মৃতিও সংরক্ষিত আছে এই স্টুডিওর একটি বিশেষ কক্ষে। এমনই বিখ্যাতজনদের পদভারে মুখর-স্মৃতিমাখা অত্যাধুনিক স্টুডিওটিতে নতুন সংগীতায়োজনে তৈরি হলো চিরকুটের গান ‘আহারে জীবন’।
এই অভিজ্ঞতায় দারুণ উচ্ছ্বসিত চিরকুট। দলের অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমি তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘এই অনুভূতি বলে বোঝানো যাবে না। আমাদের ব্যান্ডের ২১ বছরের পথচলায় আমাদের জন্য দারুণ একটি স্মরণীয় দিন। আমরা আমাদের অর্ধেক বা তার বেশি জীবন স্টুডিওতে কাটিয়েছি। স্টুডিও আমাদের স্বস্তি, বাড়িঘর। বাংলাদেশ থেকে এসে আজ হলিউডের এই স্টুডিওতে, এত জগদ্বিখ্যাত মানুষের গন্ধমাখা জায়গাটাতে আমরা সারা দিন রেকর্ড করেছি। সারা দিন কাটিয়েছি। সৃষ্টিকর্তা আমাদের এত দিয়েছেন, কৃতজ্ঞতায় বারবার নুইয়ে যাই আমরা।’
সুমি জানান, মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্রে তাঁদের গাওয়া ‘আহারে জীবন’ গানটি এখন কোটি কোটি মানুষের আবেগ। তাই সে আবেগের প্রতি সম্মান জানিয়েই ঐতিহাসিক এই স্টুডিওতে গানটি পুনরায় রেকর্ড করলেন তাঁরা। যা শিগগির প্রকাশিত হতে যাচ্ছে।
এদিকে, স্পটিফাইতে প্রকাশিত হয়েছে এই ব্যান্ডের নতুন একটি গান ‘চকলেট’। গত ৮ মে ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’ শীর্ষক দুই মাসব্যাপী কনসার্ট ট্যুরে আমেরিকা যায় চিরকুট। দেশটির বোস্টন, নিউইয়র্ক, শিকাগো, মিশিগান, অস্টিন, ডালাস, সান ফ্রান্সিসকোতে কনসার্ট শেষে ১৬ জুন ওকলাহোমা, ১৮ জুন সিয়াটল ও ২৪ জুন ভার্জিনিয়া ও ২৫ জুন পুনরায় নিউইয়র্কে শো করছেন তাঁরা।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৬ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে