দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। তাই গাওয়া হয়নি নতুন গান। এখন তিনি সুস্থ। আবারও কণ্ঠে তুললেন নতুন গান। সম্প্রতি তিনি গাইলেন ‘অতীত গল্পগুলি’ শিরোনামের একটি গান। গানটি শিগগিরই প্রকাশ করা হবে এফএ মিউজিকের ব্যানারে।
অতীত গল্পগুলি গানটির কথা লিখেছেন এফএ মিউজিকের কর্ণধার গীতিকবি ফারুক আনোয়ার। সুর ও সংগীত পরিচালনা করেছেন সম্রাট আহমেদ। ইতিমধ্যে এই মিউজিক চ্যানেলটি প্রবীণ শিল্পীদের নিয়ে কাজ করে প্রশংসিত হয়েছে।
নতুন গান নিয়ে নিজের অনুভূতি জানিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আগেই বলেছিলাম, আমি যে ধরনের গান গাই, এমন কোনো গান হলে, যা আমার গাইতে ভালো লাগবে, আমি অবশ্যই গাইব। অতীত গল্পগুলি গানটির কথা ও সুর আমার মন ছুঁয়ে গেছে। এটি গাওয়ার অভিজ্ঞতা আমাকে অন্য রকম আনন্দ দিয়েছে। ধন্যবাদ ফারুক আনোয়ারকে, যিনি আমার জন্য একটি চমৎকার গান লিখেছেন। ধন্যবাদ সম্রাটকে, সুন্দর সুর ও সংগীত আয়োজনের জন্য।’
গীতিকার ফারুক আনোয়ার বলেন, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমীনের জন্য নতুন গান করার। তাঁর কথা মাথায় রেখে সময় নিয়ে যত্ন করে গানটি লিখেছি। তাঁর গায়কি মাথায় রেখেই সুর করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা সফল হয়েছি, কারণ গানটি সাবিনা ইয়াসমীনের ভালো লেগেছে। আমাদের এই চেষ্টা পুরোপুরি সার্থক হবে শ্রোতাদের ভালো লাগলে।’
সুরকার ও সংগীত পরিচালক সম্রাট আহমেদ বলেন, ‘শ্রদ্ধেয়া সাবিনা ইয়াসমীন ম্যামের জন্য গান করা আমার জীবনে এক বড় পাওয়া। গীতিকার ফারুক আনোয়ার স্যার আমাকে বললেন এমন একটা সুর করতে হবে, যে সুর শুনে সাবিনা ইয়াসমীন ম্যামের ভালো লাগবে, তিনি গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তখন থেকেই আমার মাথায় ঘুরছিল আলাউদ্দিন আলী স্যারের নানা সুর। কারণ, তাঁর সুরে সাবিনা ইয়াসমীনের অসংখ্য গান জনপ্রিয় হয়েছে। আমি সাধ্যের পুরোটা দিয়ে চেষ্টা করেছি ভালো একটা সুর করার। নানা ধরনের অর্কেস্ট্রেশন দিয়ে সংগীত আয়োজন করার। আশা করি গানটি শ্রোতাদের মন জয় করবে।’

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৭ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৭ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৭ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে